বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরা - প্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন! হরিপুর গ্যাস ফিল্ড - টেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন
advertisement
সিলেট বিভাগ

জুলাই শহীদদের স্মরণে কোম্পানীগঞ্জে আলোচনা

‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং আহত যোদ্ধাদের যথাযথ সম্মান ও পুনর্বাসনের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মন্নাফ, সিলেট পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. আশিক মিয়া, পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, জুলাই আন্দোলনের আহত যোদ্ধা লিটন মাহমুদ, রোহান উদ্দিন, সেজান মাহমুদ, আকরাম, মকবুল, শিহাব ও মইনুল, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মঈন উদ্দিন মিলন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু ছাইদ মিয়া, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ধ্রুব ভট্টাচার্য, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নী, ওয়্যারহাউজ ইন্সপেক্টর আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া খান, কোম্পানীগঞ্জ থানার এসআই জ্যোতির্ময় এবং সংবাদকর্মী আকবর রেদোয়ান মনা ও ফখর উদ্দিন।

বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ, সাহসিকতা ও সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং আহত যোদ্ধাদের উন্নত চিকিৎসা ও প্রাপ্য রাষ্ট্রীয় সম্মান নিশ্চিত করার দাবি জানান।

আহত জুলাই যোদ্ধা রোহান উদ্দিন ও লিটন মাহমুদ বলেন, অনেক আহত যোদ্ধা এখনো সরকারি গেজেটে অন্তর্ভুক্ত হননি। তাঁরা এ বিষয়ে উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

সভাপতির বক্তব্যে ইউএনও মোহাম্মদ রবিন মিয়া বলেন, “আত্মোৎসর্গকারী শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।” তিনি জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আদর্শ ধারণ করে একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনের আহ্বান জানান। পাশাপাশি আহত জুলাই যোদ্ধাদের ন্যায্য দাবিদাওয়া বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এই সম্পর্কিত আরো

উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরাপ্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন!

হরিপুর গ্যাস ফিল্ডটেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা

সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন

কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও

শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান

জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম

শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার

বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা

পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন