বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরা - প্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন! হরিপুর গ্যাস ফিল্ড - টেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন
advertisement
সিলেট বিভাগ

বড়জমাত ছমিরুন নেছা উচ্চ বিদ্যালয়ে শাহনূর চৌধুরী মেধাবৃত্তি প্রদান

বালাগঞ্জ উপজেলার বড়জমাত ছমিরুন নেছা উচ্চ বিদ্যালয়ে শাহনূর চৌধুরী মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও সাবেক মন্ত্রী জেনারেল এমএজি ওসমানীর একান্ত সচিব, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষক এবং স্কটল্যান্ডপ্রবাসী এডভোকেট শাহনূর চৌধুরীর উদ্যোগে এ বৃত্তি প্রদান করা হয়।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল আহমদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক শাহ মো. হেলাল, বৃত্তিপ্রবর্তক পরিবারের সদস্য বিজয় চৌধুরী, বিদ্যালয়ের শিক্ষক ইব্রাহিম খলিল,  আল আমিন, সুমন চন্দ্র সরকার,  মাহমুদুন নেছা, স্বর্ণা খাতুন প্রমূখ।

এসময় বক্তারা শিক্ষার প্রসারে এডভোকেট শাহনূর চৌধুরীর অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং প্রতি বছর নিয়মিতভাবে এ মেধাবৃত্তি প্রদান করায় তাঁর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তাঁরা শিক্ষার্থীদের মনোযোগসহকারে লেখাপড়া করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের পাঁচজন মেধাবী শিক্ষার্থীর হাতে শাহনূর চৌধুরী  মেধাবৃত্তির সনদ ও নগদ এক হাজার টাকা তুলে দেওয়া হয়।

এবারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- ষষ্ঠ শ্রেণির মো. সাইফ খান, সপ্তম শ্রেণির  সামিয়া নিজাম নাজিরা, অষ্টম শ্রেণির উসায়লা হক, নবম শ্রেণির দিতী রাণী দাশ এবং দশম শ্রেণির মাইশা খানম সোহাদা।

এই সম্পর্কিত আরো

উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরাপ্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন!

হরিপুর গ্যাস ফিল্ডটেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা

সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন

কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও

শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান

জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম

শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার

বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা

পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন