বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরা - প্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন! হরিপুর গ্যাস ফিল্ড - টেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন
advertisement
সিলেট বিভাগ

ছাতকে প্রধান শিক্ষিকা পিয়ারা বেগমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পিয়ারা বেগমের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। তিন দশকের শিক্ষাসেবার স্বীকৃতি হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে তাঁকে ভালোবাসা, সম্মাননা ও শুভেচ্ছায় সিক্ত করেন এলাকাবাসী, সহকর্মী, প্রাক্তন শিক্ষার্থী ও বিশিষ্টজনরা।

বুধবার (১৫ জুলাই) বিকেলে বিদ্যালয় মাঠে এলাকাবাসী ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশিষ্ট মুরব্বি জয়নাল আবেদীন-এর সভাপতিত্বে এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হাই লায়েক-এর পরিচালনায় অনুষ্ঠানে বিদায়ী বক্তব্য দেন প্রধান শিক্ষিকা পিয়ারা বেগম।

আবেগঘন বক্তব্যে তিনি বিদ্যালয়ে ৩০ বছরের শিক্ষকতা জীবনের নানা স্মৃতিচারণ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের ভালোবাসা ও সহকর্মীদের সহযোগিতাই তাঁর কর্মজীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি কামরুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিন বলেন, একজন শিক্ষক তাঁর কর্মের মধ্য দিয়েই সমাজে বেঁচে থাকেন। দীর্ঘ ৩০ বছরের শিক্ষকতা জীবনে পিয়ারা বেগম অসংখ্য শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন। তাঁদের অনেকেই আজ দেশে-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। একজন শিক্ষকের জন্য এটিই সবচেয়ে বড় অর্জন।

তিনি আরও বলেন, ভালো কাজ কখনো হারিয়ে যায় না। একজন শিক্ষকের সৎ ও নিষ্ঠার সঙ্গে গড়ে তোলা শিক্ষার্থীরাই একদিন সমাজ ও দেশকে আলোকিত করে।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, ছাতক পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, সমাজসেবক মনসুর আজাদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুর রহমান বাবুল, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মিছবাউজ্জামান শিলু এবং ছাতক সিমেন্ট ফ্যাক্টরির সাবেক কর্মকর্তা মাহবুবে এলাহী।

এছাড়াও বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শাম্মি আক্তার, শিক্ষক নিজাম উদ্দিন, বাসবী চৌধুরী লিলি, মফিজুর রহমান, নজরুল ইসলাম ও ছাত্রদল নেতা শাওন আহমদ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাইফ আহমেদ। পরে আয়োজক কমিটির পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষিকা ও অতিথিদের সম্মাননা ক্রেস্ট এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

এ সময় বিদ্যালয়ের ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত চারজন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষিকা পিয়ারা বেগমকে বিভিন্ন স্মারক উপহার তুলে দেওয়া হয়।

এই সম্পর্কিত আরো

উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরাপ্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন!

হরিপুর গ্যাস ফিল্ডটেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা

সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন

কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও

শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান

জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম

শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার

বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা

পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন