বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরা - প্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন! হরিপুর গ্যাস ফিল্ড - টেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সারাদেশের মতো সুনামগঞ্জের জামালগঞ্জেও জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার ঘাগটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক। উদ্বোধনের পর তিনি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে আমলকী, আম ও কাঁঠাল গাছের চারা রোপণ করেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযুষ কান্তি মজুমদার, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ফারজেল আহমদ, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুর রহমান, ভীমখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মন্নান তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ওয়ালী উল্ল্যাহ সরকার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ.বি.এম. মাছুম, ঘাগটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম মাখনী মাহিন, ভীমখালী ইউনিয়নের ওয়ার্ড সদস্য বাবুল মিয়া, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

শিক্ষার্থীদের উদ্দেশে ইউএনও শিল্পী রাণী মোদক বলেন, "দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির মূল উদ্দেশ্য পরিবেশ রক্ষা এবং আগামী প্রজন্মকে সবুজ বাংলাদেশের গুরুত্ব সম্পর্কে সচেতন করে তোলা। তোমরা প্রতি বছর বিদ্যালয় প্রাঙ্গণ কিংবা নিজ বাড়ির আশপাশে অন্তত একটি করে গাছ লাগাবে। আজ যে গাছগুলো লাগানো হচ্ছে, একদিন সেগুলো তোমাদের ছায়া দেবে, ফল দেবে এবং পরিবেশকে আরও সুন্দর করে তুলবে।"

তিনি আরও বলেন, "বাড়িতে বেশি বেশি গাছ লাগালে পরিবেশ শীতল থাকবে, বায়ুদূষণ কমবে এবং তোমরা বিশুদ্ধ ও স্বাস্থ্যকর বাতাস পাবে। তাই গাছ লাগানোর পাশাপাশি তার পরিচর্যাও নিশ্চিত করতে হবে।"

এর আগে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচারিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান বিদ্যালয়ে প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। প্রধান অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানটি উপভোগ করেন।

কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

এই সম্পর্কিত আরো

উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরাপ্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন!

হরিপুর গ্যাস ফিল্ডটেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা

সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন

কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও

শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান

জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম

শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার

বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা

পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন