বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরা - প্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন! হরিপুর গ্যাস ফিল্ড - টেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে ট্যালেন্টপুল বৃত্তি পেল মেধাবী শিক্ষার্থী সানজিদা আক্তার শোভা

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান শান্তিগঞ্জ কিন্ডারগার্টেন-এর মেধাবী শিক্ষার্থী সানজিদা আক্তার শোভা বৃত্তি পরীক্ষায় অনন্য সাফল্য অর্জন করেছে। সে এবার ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) বৃত্তি লাভ করে শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছে।

শিক্ষাপ্রতিষ্ঠান ও পারিবারিক সূত্রে জানা গেছে, সানজিদা আক্তার শোভা শুধু এবারই নয়, ধারাবাহিকভাবে বিভিন্ন বৃত্তি পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে। তার মেধা ও সাফল্যের ধারাবাহিকতায় ইতোমধ্যে সে উপজেলার মর্যাদাপূর্ণ 'এমএ মান্নান বৃত্তি', 'আবদুন্নুর বৃত্তি'-সহ উপজেলার প্রায় সবকটি ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) অর্জনের গৌরব লাভ করেছে।

তার এই ঈর্ষণীয় সাফল্যে তার পিতা মেহেদী হাসান কালাম, শান্তিগঞ্জ কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদ, সহপাঠী ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে।

সংশ্লিষ্টরা জানান, সানজিদা আক্তার শোভার এই অসাধারণ অর্জনের পেছনে রয়েছে তার কঠোর পরিশ্রম, অধ্যবসায়, শিক্ষকদের নিবিড় দিকনির্দেশনা এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতা ও সঠিক তদারকি। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছে এই মেধাবী শিক্ষার্থী।

এই সম্পর্কিত আরো

উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরাপ্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন!

হরিপুর গ্যাস ফিল্ডটেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা

সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন

কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও

শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান

জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম

শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার

বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা

পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন