বুধবার, ১৫ জুলাই ২০২৬
বুধবার, ১৫ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
নবীগঞ্জে কোটি টাকার সম্পত্তি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ : সাড়ে ৪ লাখ টাকা পাবেন সেই গৃহবধূ এমসি কলেজ ধর্ষণ মামলার রায় - মামলা নষ্টের চেষ্টা করেছিল আগের প্রশাসন: অ্যাডভোকেট জামান শিক্ষার্থীদের উসকে রাজনৈতিক ফায়দা লুটতে চায় একটি মহল : হামিম শিক্ষার্থীদের আন্দোলনে ওয়াকিটকির ব্যবহার শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, আহত ১৩২৩ কোম্পানীগঞ্জে অর্ধকোটি টাকার বালু লুট, লন্ডন প্রবাসী দম্পতিকে হত্যার হুমকি এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ
advertisement
সিলেট বিভাগ

এমসি কলেজ ধর্ষণ মামলার রায়

মামলা নষ্টের চেষ্টা করেছিল আগের প্রশাসন: অ্যাডভোকেট জামান

সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে প্রধান আসামি ছাত্রলীগ কর্মী সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড এবং অপর তিন সহযোগী শাহ মাহবুবুর রহমান রনি, তারিকুল ইসলাম তারেক ও অর্জুন লস্করকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পর্যাপ্ত প্রমাণ না থাকায় বাকি চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার ১৪ জুলাই  দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই ঐতিহাসিক রায় প্রদান করেন। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র প্রতিক্রিয়া ও আইনি বিশ্লেষণ তুলে ধরেন সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শামসুজ্জামান জামান।


বক্তব্যের শুরুতেই ক্ষোভ প্রকাশ করে অ্যাডভোকেট শামসুজ্জামান জামান আসামিদের 'ব্যক্তি' না বলে 'প্রাণী' হিসেবে অভিহিত করেন। তিনি অভিযোগ করেন, বিগত স্বৈরশাসনের সময় আসামিরা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত থাকায় তৎকালীন প্রশাসন ও প্রসিকিউশন তাদের বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছিল।

তিনি বলেন, ‘তৎকালীন সরকার ও প্রশাসন মামলাটিকে নষ্ট করার জন্য যা যা করা দরকার, তার সবই করেছিল। তারা তদন্ত ও আইনি প্রক্রিয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে নানা ফাঁকফোকর তৈরি করে রেখেছিল।’


তৎকালীন নানামুখী প্রতিবন্ধকতা সত্ত্বেও বর্তমান প্রসিকিউশনের আন্তরিক প্রচেষ্টায় এই চার আসামির শাস্তি নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন এই সিনিয়র আইনজীবী। তিনি পিপি, এপিপি এবং সংশ্লিষ্ট সকল আইনজীবীদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করেন। একই সাথে আদালতের বিচারিক দক্ষতা, চমৎকার দৃষ্টিভঙ্গি ও ন্যায়বিচারের প্রশংসা করে তিনি বলেন, এর ফলেই আজ অপরাধীদের শাস্তির আওতাভুক্ত করা সম্ভব হয়েছে।


মামলার বাকি চার আসামির খালাস পাওয়ার নেপথ্যে প্রাথমিক তদন্তের চরম গাফিলতি ও দুর্বলতাকে দায়ী করেন অ্যাডভোকেট জামান। তিনি সুনির্দিষ্ট কিছু কারিগরি ও আইনি ত্রুটি উল্লেখ করে বলেন, ডিএনএ প্রোফাইলিংয়ে বিলম্ব: ধর্ষণের মতো অপরাধে সময়মতো ডিএনএ পরীক্ষা অত্যন্ত জরুরি। কিন্তু তৎকালীন সময়ে বিলম্বের কারণে পরিবেশগত কারণ, ছত্রাক বা ফাঙ্গাসের প্রভাবে ডিএনএ স্যাম্পল নষ্ট হয়ে যায় এবং কোনো কার্যকর রেজাল্ট আসেনি।

ব্যাখা দিয়ে তিনি আরোও বলেন, মামলার সবচেয়ে বড় দুর্বলতা ছিল অপরাধী শনাক্তকরণ প্যারেড বা 'টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড' (টিআইপি) না করা।


তৎকালীন সময়ে পুরো দেশ ও সমাজ এক ধরণের ভয়ের চাদরে ঢাকা ছিল। বাদী ও সাক্ষীদের ওপর প্রচণ্ড রাজনৈতিক চাপ ও ভীতি প্রদর্শন করা হয়েছিল, যার ফলে অনেক গুরুত্বপূর্ণ সাক্ষ্য সময়মতো আদালতে উপস্থাপন করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয়নি।

তবে চারজন খালাস পেলেও, প্রসিকিউশন তাদের পুনরায় আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বক্তব্যের শেষাংশে সিলেটবাসীসহ পুরো দেশের মানুষের প্রতি একটি জোরালো সামাজিক বার্তা দেন এই জ্যেষ্ঠ আইনজীবী। তিনি বলেন, সমাজে প্রত্যেকেরই মা-বোন ও সন্তান রয়েছে। তাই রাজনৈতিক পরিচয় বিবেচনা করে এই ধরণের জঘন্য দুষ্কৃতকারীদের বাঁচানোর অপচেষ্টা থেকে সবাইকে বিরত থাকতে হবে।

ভবিষ্যতে যেকোনো দুর্বৃত্ত এই ধরণের কর্মকাণ্ডে লিপ্ত হলে দল-মত নির্বিশেষে তাদের কঠোর আইনি শাস্তির মুখোমুখি করতে একটি সামগ্রিক সামাজিক ও রাজনৈতিক সিদ্ধান্তের আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।

২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাতে শাহপরান (র.) মাজার থেকে ফেরার পথে এক দম্পতির প্রাইভেটকার এমসি কলেজের প্রধান ফটকের সামনে আটকে রেখে ছাত্রাবাসে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে তৎকালীন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের কর্মীরা।

এই সম্পর্কিত আরো

নবীগঞ্জে কোটি টাকার সম্পত্তি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ : সাড়ে ৪ লাখ টাকা পাবেন সেই গৃহবধূ

এমসি কলেজ ধর্ষণ মামলার রায় মামলা নষ্টের চেষ্টা করেছিল আগের প্রশাসন: অ্যাডভোকেট জামান

শিক্ষার্থীদের উসকে রাজনৈতিক ফায়দা লুটতে চায় একটি মহল : হামিম

শিক্ষার্থীদের আন্দোলনে ওয়াকিটকির ব্যবহার

শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা

জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, আহত ১৩২৩

কোম্পানীগঞ্জে অর্ধকোটি টাকার বালু লুট, লন্ডন প্রবাসী দম্পতিকে হত্যার হুমকি

এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ