বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরা - প্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন! হরিপুর গ্যাস ফিল্ড - টেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন
advertisement
সিলেট বিভাগ

শ্রীমঙ্গলে ডিএনসির অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ২ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ অন্তর দাস (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মিলন রবিদাস (২৭) নামে আরও এক অভিযুক্ত পলাতক রয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে শ্রীমঙ্গল থানার উকিল বাড়ি রোডের আরামবাগ আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রাশেদুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক (ক সার্কেল) অমর কুমার সেনের নেতৃত্বে দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে পলাতক মিলন রবিদাসের বসতঘর ঘেরাও করে তল্লাশি চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে অন্তর দাসকে আটক করা হয়। পরে ঘর তল্লাশি করে মোট ২ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ১০টি গাঁজার পুরিয়া, যার প্রতিটির ওজন ১০ গ্রাম করে মোট ১০০ গ্রাম এবং একটি ব্যাগে থাকা আরও ২ কেজি গাঁজা।

গ্রেপ্তারকৃত অন্তর দাস উকিল বাড়ি রোড এলাকার সুধীর দাসের ছেলে। পলাতক মিলন রবিদাস একই এলাকার মৃত মহাদেব রবিদাসের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ডিএনসি কর্মকর্তারা জানান, মাদক উদ্ধার, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষায় মৌলভীবাজার জেলা কার্যালয়ের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো

উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরাপ্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন!

হরিপুর গ্যাস ফিল্ডটেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা

সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন

কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও

শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান

জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম

শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার

বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা

পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন