বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরা - প্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন! হরিপুর গ্যাস ফিল্ড - টেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন
advertisement
সিলেট বিভাগ

বন্যপ্রাণী সংরক্ষণের বাতিঘর সীতেশ রঞ্জন দেব আর নেই

বাংলাদেশে বন্যপ্রাণী সংরক্ষণ আন্দোলনের অন্যতম অগ্রপথিক, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট পশু-পাখিপ্রেমী ও প্রকৃতিপ্রেমী সীতেশ রঞ্জন দেব আর নেই।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টা ৫ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে তিনি অসুস্থ অবস্থায় শ্রীমঙ্গলের রামকৃষ্ণ মিশন রোডের নিজ বাসভবনে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে শ্রীমঙ্গল পলি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সীতেশ রঞ্জন দেব ছিলেন বন্যপ্রাণীর অকৃত্রিম বন্ধু। পরিচিতজনরা জানান, বাজারে গেলে পকেটে যত টাকা থাকত, আগে পশু-পাখির খাবার কিনতেন, পরে টাকা অবশিষ্ট থাকলে পরিবারের জন্য বাজার করতেন। প্রাণীর প্রতি এমন অসীম ভালোবাসা ও দায়িত্ববোধ তাঁকে সাধারণ মানুষের কাছে অনন্য মর্যাদা এনে দেয়।

দীর্ঘ কয়েক দশক ধরে আহত, অসুস্থ ও মানুষের হাতে ধরা পড়া হাজার হাজার বন্যপ্রাণী উদ্ধার করে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে আবার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করেন তিনি। নিজের হাতে অসংখ্য পশু-পাখির সেবা-শুশ্রূষা করেছেন। একই সঙ্গে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করে তিনি প্রকৃতিপ্রেমী হিসেবে দেশজুড়ে পরিচিতি লাভ করেন।

১৯৪৯ সালের ৯ অক্টোবর জন্মগ্রহণ করা সীতেশ রঞ্জন দেব মৃত্যুকালে তিন ছেলে, চার পুত্রবধূ, চার কন্যা, নাতি-নাতনি, অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্রীমঙ্গল প্রেসক্লাব, পরিবেশবাদী সংগঠন, বন্যপ্রাণী সংরক্ষণকর্মী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এই সম্পর্কিত আরো

উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরাপ্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন!

হরিপুর গ্যাস ফিল্ডটেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা

সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন

কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও

শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান

জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম

শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার

বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা

পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন