বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরা - প্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন! হরিপুর গ্যাস ফিল্ড - টেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন
advertisement
সিলেট বিভাগ

নবীগঞ্জে মাদ্রাসা অধ্যক্ষের কাণ্ড: সরকারি আদেশ অমান্য করে পরীক্ষা, বরাদ্দ আত্মসাতের অভিযোগ!

নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর আলীম মাদ্রাসার অধ্যক্ষ (প্রিন্সিপাল) হুমায়ুনুর রহমান লেখনের বিরুদ্ধে সরকারি নির্দেশনা অমান্য, বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। সরকারের গুরুত্বপূর্ণ কর্মসূচি পালন না করে বরাদ্দকৃত টাকা পকেটে ভরা এবং পরীক্ষা সংক্রান্ত সরকারি সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর ঘটনায় স্থানীয় সচেতন মহল ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ (One Child, One Tree) কর্মসূচির আওতায় গত ২৯ জুন মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে বৃক্ষ রোপণ করার নির্দেশনা দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এ লক্ষ্যে গত ২৫ জুন একটি প্রজ্ঞাপনও জারি করা হয়। তবে সরকারের এমন গুরুত্বপূর্ণ ও পরিবেশবান্ধব নির্দেশনাকে পুরোপুরি উপেক্ষা করেছেন অধ্যক্ষ হুমায়ুন। মাদ্রাসায় উক্ত কর্মসূচি পালন না করে উল্টো বৃক্ষ রোপণ বাবদ সরকারি বরাদ্দের টাকা তিনি সম্পূর্ণ আত্মসাত করেছেন বলে অভিযোগ উঠেছে।

অপরদিকে, দেশের উদ্ভূত পরিস্থিতিতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে গত ২৯ জুলাইয়ের অর্ধ-বার্ষিকী পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল। অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছিল, স্থগিতকৃত পরীক্ষাটি যেন আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) এর মধ্যে সম্পন্ন করা হয়। কিন্তু সরকারি এই সিদ্ধান্তকে তোয়াক্কা না করে এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা না করেই স্থগিতকৃত তারিখেই (২৯ জুলাই) পরীক্ষা নেন অধ্যক্ষ হুমায়ুনুর রহমান লেখন।

সরকারি প্রজ্ঞাপন ও অধিদপ্তরের নির্দেশনাকে এভাবে বারবার অমান্য করার কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। এ অবস্থায় মাদ্রাসার শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে এবং সরকারি অর্থের নয়ছয় বন্ধে বিষয়টি সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে। এলাকাবাসী ও সচেতন মহল অনতিবিলম্বে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সম্পর্কিত আরো

উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরাপ্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন!

হরিপুর গ্যাস ফিল্ডটেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা

সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন

কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও

শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান

জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম

শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার

বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা

পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন