মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
এম‌সি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে তরুণীকে ধর্ষণের মামলার রায় আজ কোম্পানীগঞ্জে উৎমা ছড়া থেকে কোটি টাকার ‘কালা পাথর’ জব্দ ঢাকায় গিয়ে নিখোঁজ জকিগঞ্জের যুবক, লাশ মিলল বাহুবলের রেললাইনে নবীগঞ্জে মাদ্রাসা অধ্যক্ষের কাণ্ড: সরকারি আদেশ অমান্য করে পরীক্ষা, বরাদ্দ আত্মসাতের অভিযোগ! ‘৫০ লাখ টাকার কাজই হয়নি’: গোয়াইনঘাটে রাস্তা সংস্কারে শুভঙ্করের ফাঁকি! ছাতকে কেয়ার বাংলাদেশ ও আইডিইর পুষ্টি প্রকল্প বিষয়ক সভা বৃত্তি পরীক্ষায় উপজেলার সেরা জামালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় বাবার মৃত্যুর পরও থেমে যায়নি স্বপ্ন, ট্যালেন্টপুলে বৃত্তি পেল প্রিয়ন্তী আইন-শৃঙ্খলা রক্ষায় জৈন্তাপুরে বিট পুলিশিং সভা, সীমান্ত অপরাধ দমনে জনসচেতনতার আহ্বান এক বছরে ৪১ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে
advertisement
সিলেট বিভাগ

ছাতকে কেয়ার বাংলাদেশ ও আইডিইর পুষ্টি প্রকল্প বিষয়ক সভা

সুনামগঞ্জের ছাতকে মাল্টি সেক্টোরাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন (মেইন-এমএআইএন) প্রকল্পের আওতায় কেয়ার বাংলাদেশ ও আইডিই বাংলাদেশের সহযোগিতায় প্রকল্প অবহিতকরণ ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও লক্ষ্য তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইডিই বাংলাদেশ (মেইন) প্রকল্পের টিম লিডার শাহ মামুনুল আহাদ।

এ সময় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মিলন মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সায়েদুজ্জামান নাহিদ, প্রকল্পের মোশাররফ হোসেন, রুহুল আমিন, হাফিজুর রহমান, উদ্যোক্তা সীমা বেগম ও শাবানা বেগম।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সুয়েব আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান, ইউপি চেয়ারম্যান অদুদ আলম, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা রহিছ উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী ও উদ্যোক্তারা।

আলোচনা সভায় গর্ভকালীন মাতৃসেবা, শিশুস্বাস্থ্য, পুষ্টি, স্যানিটেশন, সবজি চাষাবাদ, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন ও গ্রহণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা অপুষ্টি প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, বর্তমানে ছাতক উপজেলার পাঁচটি ইউনিয়নে মাল্টি সেক্টোরাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন (মেইন) প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। এর মাধ্যমে মাতৃ ও শিশুপুষ্টি উন্নয়ন, নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং পুষ্টিসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

এই সম্পর্কিত আরো

এম‌সি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে তরুণীকে ধর্ষণের মামলার রায় আজ

কোম্পানীগঞ্জে উৎমা ছড়া থেকে কোটি টাকার ‘কালা পাথর’ জব্দ

ঢাকায় গিয়ে নিখোঁজ জকিগঞ্জের যুবক, লাশ মিলল বাহুবলের রেললাইনে

নবীগঞ্জে মাদ্রাসা অধ্যক্ষের কাণ্ড: সরকারি আদেশ অমান্য করে পরীক্ষা, বরাদ্দ আত্মসাতের অভিযোগ!

‘৫০ লাখ টাকার কাজই হয়নি’: গোয়াইনঘাটে রাস্তা সংস্কারে শুভঙ্করের ফাঁকি!

ছাতকে কেয়ার বাংলাদেশ ও আইডিইর পুষ্টি প্রকল্প বিষয়ক সভা

বৃত্তি পরীক্ষায় উপজেলার সেরা জামালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়

বাবার মৃত্যুর পরও থেমে যায়নি স্বপ্ন, ট্যালেন্টপুলে বৃত্তি পেল প্রিয়ন্তী

আইন-শৃঙ্খলা রক্ষায় জৈন্তাপুরে বিট পুলিশিং সভা, সীমান্ত অপরাধ দমনে জনসচেতনতার আহ্বান

এক বছরে ৪১ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে