বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরা - প্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন! হরিপুর গ্যাস ফিল্ড - টেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন
advertisement
সিলেট বিভাগ

বৃত্তি পরীক্ষায় উপজেলার সেরা জামালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়

২০২৫ শিক্ষাবর্ষের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ধারাবাহিক সাফল্য ধরে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করেছে জামালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিভিন্ন বেসরকারি (কেজি) স্কুল থেকে মোট ৮০৩ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯১ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে।

ফলাফলে সরকারি বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ৩৮ জন ও সাধারণ গ্রেডে ৩৫ জন এবং বেসরকারি বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ৯ জন ও সাধারণ গ্রেডে ৯ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে।

উপজেলার ফলাফলে জামালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে। এ বিদ্যালয় থেকে ৯ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ৫ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে হাজী কালাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তৃতীয় স্থানে কাশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

জামালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিমুন নাহার বলেন, উপজেলার সেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বীকৃতি অর্জন করায় তিনি অত্যন্ত আনন্দিত। এ সাফল্যের পেছনে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা রয়েছে। তিনি উপজেলা শিক্ষা অফিস, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদ্যালয়ের উত্তরোত্তর উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এদিকে, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক ও স্বজনরা সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দ প্রকাশ করেছেন। তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনার পাশাপাশি এ সাফল্যের জন্য সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিযুষ কান্তি মজুমদার বলেন, জামালগঞ্জ উপজেলার শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে আসছে। এ অর্জন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আগামী দিনেও শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক বলেন, বৃত্তি পরীক্ষায় জামালগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের এই সাফল্য অত্যন্ত গর্বের। বিশেষ করে জামালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্জন অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। শিক্ষার গুণগত মান উন্নয়নে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

এই সম্পর্কিত আরো

উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরাপ্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন!

হরিপুর গ্যাস ফিল্ডটেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা

সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন

কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও

শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান

জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম

শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার

বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা

পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন