বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরা - প্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন! হরিপুর গ্যাস ফিল্ড - টেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন
advertisement
সিলেট বিভাগ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল ছাতকের প্রতিভা দত্ত

বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিচালিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে সুনামগঞ্জের ছাতক উপজেলার শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী প্রতিভা দত্ত।

সম্প্রতি প্রকাশিত ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনের মাধ্যমে প্রতিভা দত্ত বিদ্যালয়, পরিবার ও এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছে। তার এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তারা তার উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, প্রতিভা দত্ত একজন অত্যন্ত মেধাবী, নিয়মিত ও পরিশ্রমী শিক্ষার্থী। এর আগে ২০২৪ সালে জাতীয় পর্যায়ে শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করে সে নিজের মেধার স্বাক্ষর রেখেছিল। এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনের মাধ্যমে সে বিদ্যালয়, শিক্ষক-শিক্ষিকা এবং পিতা-মাতার গর্ব আরও বাড়িয়েছে।

জানা গেছে, প্রতিভা দত্ত কহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পঙ্কজ দত্ত এবং কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হেপী রানী পালের কন্যা।

স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন মহলের মতে, প্রতিভা দত্তের ধারাবাহিক সাফল্য এলাকার অন্যান্য শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করবে এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।

মেধাবী শিক্ষার্থী প্রতিভা দত্ত সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছে, যাতে ভবিষ্যতেও সে শিক্ষাজীবনে আরও কৃতিত্ব অর্জন করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারে।

এই সম্পর্কিত আরো

উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরাপ্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন!

হরিপুর গ্যাস ফিল্ডটেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা

সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন

কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও

শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান

জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম

শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার

বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা

পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন