বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরা - প্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন! হরিপুর গ্যাস ফিল্ড - টেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজারে কিশোরী মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে ঘাতক পিতা গ্রেপ্তার

সিলেটের বিয়ানীবাজারে নিজের কিশোরী মেয়েকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে ঘাতক পিতা আবু বক্করকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার প্রায় ২৪ ঘণ্টার মধ্যে রোববার তথ্যপ্রযুক্তির সহায়তায় বিয়ানীবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। নিহত কিশোরীর নাম রায়কা আক্তার রিয়া (১৭)। ঘাতক বাবা আবু বক্কর গোলাপগঞ্জ উপজেলার উত্তর রায়গড় এলাকার মৃত বিলাল উদ্দিনের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ জুলাই শুক্রবার দুপুরে উপজেলার তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামে নানা বাড়ির পুকুর ঘাটে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় এক বছর আগে রায়কা আক্তার রিয়া ভালোবেসে এক যুবকের সাথে ঘর ছাড়েন, যা নিয়ে পরিবারে দীর্ঘদিনের কলহ ছিল। ঘটনার দিন পুনরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ক্ষুব্ধ পিতা আবু বক্কর ধারালো দা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। ঘটনাস্থলেই ভিকটিমের মৃত্যু হয়। 

হত্যাকাণ্ডের পর বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা (নং-১৩, তারিখ: ১১/০৭/২০২৬) দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের বিশেষ দল গত ১১ জুলাই রাত ৯টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার কাশিখাল ব্রিজের পাশে টিকরবাড়ী এলাকা থেকে ঘাতক পিতাকে গ্রেপ্তার করে।

বিয়ানীবাজার থানার ওসি আবু জাফর জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনায় দ্রুত সময়ের মধ্যে আসামীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আবু বক্কর নিজের মেয়েকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, বিজ্ঞ আদালতে তিনি এ ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে দায় স্বীকার করে জবানবন্দি দেবেন। ১২ জুলাই রোববার সকালে কঠোর পুলিশি পাহারায় আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই সম্পর্কিত আরো

উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরাপ্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন!

হরিপুর গ্যাস ফিল্ডটেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা

সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন

কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও

শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান

জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম

শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার

বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা

পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন