মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সাংবাদিকতা পেশার সংজ্ঞা নির্ধারণ করা দরকার: তথ্যমন্ত্রী মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে পুলিশের উন্মুক্ত মতবিনিময় সভা জৈন্তাপুরে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০ বছর বাড়ির উঠোনে শেকলবন্দী শফিকুল, পরিবারের দাবি ঘরে তোলার ‘পরিবেশ’ নেই হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মুখ্যমন্ত্রী বিজয়ের দেওয়া সরকারি চাকরি বাতিল করল মাদ্রাজ হাইকোর্ট শিক্ষা ক্যাডারে বদলিতে ৩ কমিটি করে নীতিমালা জামালগঞ্জে উড়ালসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সুনামগঞ্জের জামালগঞ্জে "তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি"-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) রিফাত তারেক সিদ্দিকীর সভাপতিত্বে এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক গিরিধারী পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক।

​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শিল্পী রাণী মোদক বলেন, ​"দেশের তরুণ জনগোষ্ঠীই আমাদের মূল চালিকাশক্তি। তাদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি পরিকল্পিত ও সুন্দর আগামীর দেশ গড়ে তুলতে হবে। টেকসই উন্নয়নের জন্য জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা এবং পরিকল্পিত পরিবার গঠনের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া জরুরি। এ লক্ষ্যে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের আরও আন্তরিকতার সঙ্গে মাঠপর্যায়ে কাজ করতে হবে।"

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. ওয়ায়েছ কুরুনি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, জনস্বাস্থ্য প্রকৌশলী রাম কুমার সাহা এবং সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া।

​অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ওয়ালী উল্ল্যাহ সরকার, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা রুমা রাণী চৌধুরী এবং পরিবার কল্যাণ সহকারী জয়ন্তী রাণী দাশ প্রমুখ।

​এ বছর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শক মইনুল আলম, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ কেন্দ্র ভীমখালী এফডব্লিউসি এবং শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে ভীমখালী ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়। আলোচনা সভা শেষে নির্বাচিত শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানগুলোর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।

এই সম্পর্কিত আরো

সাংবাদিকতা পেশার সংজ্ঞা নির্ধারণ করা দরকার: তথ্যমন্ত্রী

মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে পুলিশের উন্মুক্ত মতবিনিময় সভা

জৈন্তাপুরে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

৪০ বছর বাড়ির উঠোনে শেকলবন্দী শফিকুল, পরিবারের দাবি ঘরে তোলার ‘পরিবেশ’ নেই

হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুখ্যমন্ত্রী বিজয়ের দেওয়া সরকারি চাকরি বাতিল করল মাদ্রাজ হাইকোর্ট

শিক্ষা ক্যাডারে বদলিতে ৩ কমিটি করে নীতিমালা

জামালগঞ্জে উড়ালসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক