বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরা - প্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন! হরিপুর গ্যাস ফিল্ড - টেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন
advertisement
সিলেট বিভাগ

সচেতন নাগরিক পরিষদের জয়কলস ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সচেতন নাগরিক পরিষদের জয়কলস ইউনিয়ন শাখার ৬১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) শান্তিগঞ্জ বাজারস্থ সুহেল কমিউনিটি সেন্টারে আয়োজিত এক আলোচনা সভা শেষে উপজেলা কমিটির পক্ষ থেকে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

সচেতন নাগরিক পরিষদের উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ মঞ্জুর আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ সিতু মিয়া ও সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ সুয়েব আহমদ জায়গীরদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিষদের প্রধান উপদেষ্টা ফরিদুর রহমান ফরিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা মুহাম্মদ রাজা মিয়া, ছলিব নূর বাচ্চু, ফয়জুর রহমান ও সেলিম আহমদ। 

এছাড়া বক্তব্য দেন উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি ফারুক মিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা খলিলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, কোষাধ্যক্ষ মুহাম্মদ আব্দুল ওয়াদুদ, মহিলা সদস্য মোছা. খাইরুনন্নেছা এবং সদস্য গোলাম জিলানী, মো. সবুজ মিয়া, তফজ্জুল হক, সামিদুল হক, শফিকুল ইসলাম ও তোফাজ্জল হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সচেতন নাগরিক পরিষদ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়; মানবসেবার মহান আদর্শকে ধারণ করে ২০১৪ সালে সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেজাউল কবির জায়গীরদার রাজা এটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষা, চিকিৎসাসহ মৌলিক সেবা থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সংগঠনটি কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সমাজের সচেতন ও মানবিক মানুষদের সম্পৃক্ত করে এ কার্যক্রম আরও বেগবান করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভায় সর্বসম্মতিক্রমে আফতাব আলীকে সভাপতি, কমর উদ্দিনকে সাধারণ সম্পাদক, আসাদ আলীকে সাংগঠনিক সম্পাদক এবং আজিমুল হককে কোষাধ্যক্ষ করে ৬১ সদস্যবিশিষ্ট সচেতন নাগরিক পরিষদের জয়কলস ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ মঞ্জুর আলী।

এই সম্পর্কিত আরো

উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরাপ্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন!

হরিপুর গ্যাস ফিল্ডটেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা

সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন

কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও

শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান

জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম

শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার

বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা

পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন