রবিবার, ০১ নভেম্বর ২০২৬
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
শিরোনাম
আইসিসিবিতে জাপানি গাড়ির ৫০ বছরের ইতিহাস নিয়ে বিশেষ প্রদর্শনী শপিংমলের সুদিন কি ফিরবে, নাকি হারিয়ে যাবে পুরোনো বাজারব্যবস্থা? সিলেটে যে কলেজগুলোতে পাসের হার শূণ্য! জৈন্তাপুর সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা ফাঁকা গুলি বিজিবির এক্সপ্রেস ট্রিবিউনের মতামত - প্রতিশোধ নাকি সংস্কার পাকিস্তান নাকি ভারত কঠিন পরীক্ষায় তারেক রহমান সিলেট বোর্ডে ২১ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন এইচএসসি - ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২রা ডিসেম্বর বিএনপি কার্যালয়ের ল্যাপটপ চুরির মামলায় এম এ মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’, এএসপি বাধ্যতামূলক অবসরে এইচএসসির ফল - সিলেটে যে ৬ কলেজে শতভাগ পাস, একজনও পাস করেনি যেসব প্রতিষ্ঠানে
advertisement
সিলেট বিভাগ

‘মেঘা প্রকল্পে লুটপাটের দিন শেষ, এখন হবে স্বচ্ছ বাস্তবায়ন’- এমপি কয়ছর আহমেদ

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেছেন, “বিগত সময়ে মেঘা প্রকল্পের নামে মেঘা দুর্নীতি করা হয়েছে। কৃষক কার্ড ও কৃষি প্রণোদনার নামেও লুটপাট হয়েছে। তবে এখন আর এসবের সুযোগ নেই। প্রতিটি কাজ স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করে বাস্তবায়ন করা হবে। আমরা সবাইকে সঙ্গে নিয়ে শান্তিগঞ্জ-জগন্নাথপুরকে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে নিতে চাই।”

শনিবার (১১ জুলাই)  দুপুরে শান্তিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি কয়ছর আহমেদ বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান কথার চেয়ে কাজে বিশ্বাসী। নির্বাচনের আগে তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন হচ্ছে। কৃষকদের প্রতি সরকারের অঙ্গীকারের অংশ হিসেবে কৃষক কার্ড দেওয়া হয়েছে। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকরা বিভিন্ন সরকারি সুবিধা পাবেন। প্রকৃত কৃষকদের হাতেই যেন এই কার্ড পৌঁছে, তা নিশ্চিত করা হবে। এখানে কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই। কেউ অনিয়ম করার চেষ্টা করলে, সে যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না।”

চলমান বন্যা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “ইতোমধ্যে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। আল্লাহর রহমতে এখনো সুনামগঞ্জে বন্যা হয়নি। সবাই দোয়া করবেন, যেন আমরা এ দুর্যোগ থেকে রক্ষা পাই। তবে বন্যা হলেও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে।”

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন মায়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব।

এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনসার উদ্দিন ও ফারুক আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীর (খোকন) এবং দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছুফিমিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

▐ এই সম্পর্কিত আরো

আইসিসিবিতে জাপানি গাড়ির ৫০ বছরের ইতিহাস নিয়ে বিশেষ প্রদর্শনী

শপিংমলের সুদিন কি ফিরবে, নাকি হারিয়ে যাবে পুরোনো বাজারব্যবস্থা?

সিলেটে যে কলেজগুলোতে পাসের হার শূণ্য!

জৈন্তাপুর সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা ফাঁকা গুলি বিজিবির

এক্সপ্রেস ট্রিবিউনের মতামতপ্রতিশোধ নাকি সংস্কার পাকিস্তান নাকি ভারত কঠিন পরীক্ষায় তারেক রহমান

সিলেট বোর্ডে ২১ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন

এইচএসসিফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২রা ডিসেম্বর

বিএনপি কার্যালয়ের ল্যাপটপ চুরির মামলায় এম এ মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’, এএসপি বাধ্যতামূলক অবসরে

এইচএসসির ফলসিলেটে যে ৬ কলেজে শতভাগ পাস, একজনও পাস করেনি যেসব প্রতিষ্ঠানে