বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরা - প্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন! হরিপুর গ্যাস ফিল্ড - টেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন
advertisement
সিলেট বিভাগ

কমলগঞ্জে ঘাস কেটে ফেরার পথে ধলাই নদীতে ১ ব্যক্তি নিখোঁজ

মৌলভীবাজারের কমলগঞ্জে গরুর জন্য ঘাস কেটে বাড়ি ফেরার পথে ধলাই নদীতে ডুবে মাসুক মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। শনিবার (১১ জুলাই) সকালে উপজেলার  মাধবপুর ইউনিয়নের  হিরামতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ মাসুক মিয়া স্থানীয় এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাসুক মিয়া ও বলাই দাস নামে দুই ব্যক্তি প্রতিদিনের মতো শনিবার(১১ জুলাই) সকাল ১০টার দিকে ধলাই নদীর অপর পাড়ে হকতিয়ারখোলা এলাকায় গরুর জন্য ঘাস কাটতে যান। সকাল সাড়ে ১০টায় ঘাস কেটে বস্তা মাথায় নিয়ে সাঁতরে নদী পার হয়ে বাড়ি ফেরার চেষ্টা করেন তিনি। তার সাথে থাকা বলাই দাস (৩০) সাঁতরে উঠতে পারেলও মাসুক মিয়া নদীর তীব্র স্রোতে তলিয়ে যান। নদীর পাড়ে থাকা অন্য লোকজন বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারের চেষ্টা চালান, কিন্তু ততক্ষণে তিনি নিখোঁজ হয়ে যান। নিখোঁজ মাসুক মিয়া ঐ এলাকার মৃত আজিজ মিয়ার ছেলে।

খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌছায়। স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ মাসুক মিয়ার কোনো সন্ধান মেলেনি। 

কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো.ফারুকুল ইসলাম,

উদ্ধারকাজে সহায়তার জন্য সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে তারা আসলে উদ্ধারকাজ শুরু করা হবে।

কমলগঞ্জ থানার ওসি তদন্ত গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ যৌথভাবে কাজ করছে।

এই সম্পর্কিত আরো

উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরাপ্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন!

হরিপুর গ্যাস ফিল্ডটেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা

সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন

কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও

শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান

জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম

শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার

বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা

পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন