বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরা - প্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন! হরিপুর গ্যাস ফিল্ড - টেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন
advertisement
সিলেট বিভাগ

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা চিঠি

ওলীকুল শিরোমণি হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স থেকে এবার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা একটি হাতে লেখা চিঠি উদ্ধার হয়েছে। চিঠিতে ধর্ষণ, হত্যা, শিশু নির্যাতন ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং আলোচিত অপরাধগুলোর দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে দরগাহ মসজিদের বারান্দায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে মাজারের দানবাক্স খোলা হয়। পরে টাকা গণনার সময় নগদ অর্থের পাশাপাশি প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা একটি হাতে লেখা চিঠি পাওয়া যায়।

চিঠির শুরুতে লেখক উল্লেখ করেন, তার এই চিঠি প্রধানমন্ত্রীর হাতে পৌঁছাবে কি না, তা তিনি জানেন না। এরপর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি লেখেন, দেশের মানুষ একটি নিরাপদ ও সুন্দর বাংলাদেশ চায়। কিন্তু ধর্ষণ, হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের ঘটনায় দৃশ্যমান বিচার না হওয়ায় সাধারণ মানুষের বিচারব্যবস্থার প্রতি আস্থা কমে যাচ্ছে।

চিঠিতে শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিষয়ও তুলে ধরা হয়েছে। রামিসা, আছিয়া ও হাদীর আলোচিত ঘটনার দ্রুত বিচার নিশ্চিত এবং বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা দূর করার আহ্বান জানানো হয়েছে।

মাদকের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন চিঠির লেখক। তিনি লিখেছেন, ‘বিশেষ করে মাদকের সঙ্গে যারা জড়িত, আমার মনে হয় তাদের হাত অনেক বড়। না হলে তারা থানা ম্যানেজ করে কীভাবে? আমার মনে হয়, গ্রামের প্রায় ৯০ শতাংশ মানুষ মাদকাসক্ত।’

চিঠির শেষাংশে ‘বাংলাদেশকে ভালোবাসি’ লিখে ‘মোহাম্মদ জুবায়ের আহমদ’ নামে স্বাক্ষর করা হয়েছে। তবে তিনি কে, কোথা থেকে এসেছেন কিংবা কখন এবং কীভাবে চিঠিটি দানবাক্সে রেখেছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এই সম্পর্কিত আরো

উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরাপ্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন!

হরিপুর গ্যাস ফিল্ডটেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা

সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন

কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও

শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান

জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম

শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার

বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা

পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন