বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরা - প্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন! হরিপুর গ্যাস ফিল্ড - টেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় ঝুঁকিপূর্ণ ফানাই সেতু, সংস্কারের দাবিতে মানববন্ধন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গুতগুতি থেকে হাসিমপুর সড়কে ফানাই নদীর ওপর নির্মিত সেতুর মাঝখানে ভাঙন দেখা দেওয়ায় এটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিন এ সড়ক দিয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষসহ অসংখ্য সাধারণ মানুষ যাতায়াত করেন। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

এ অবস্থায় গত শুক্রবার  (১০ জুলাই) বিকেল ৪টায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে সেতুটি দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সেতুর মাঝখানের ভাঙন দিন দিন আরও বড় আকার ধারণ করছে। দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া না হলে যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে সেতুটি পরিদর্শন করে জরুরি ভিত্তিতে সংস্কারকাজ শুরু করার আহ্বান জানান তারা। বক্তারা মানুষের জীবন ও নিরাপত্তার স্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) কুলাউড়া উপজেলা শাখার আহ্বায়ক প্রশান্ত দেব ছানা, সদস্য সচিব সাদমান সৌমিক মজুমদার, সদস্য নিখিল দেবনাথ, শহিদুল আলম গৌছসহ স্থানীয় সর্বস্তরের জনসাধারণ।

এই সম্পর্কিত আরো

উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরাপ্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন!

হরিপুর গ্যাস ফিল্ডটেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা

সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন

কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও

শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান

জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম

শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার

বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা

পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন