বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরা - প্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন! হরিপুর গ্যাস ফিল্ড - টেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন
advertisement
সিলেট বিভাগ

জগন্নাথপুরে কুশিয়ারা নদীর পানিতে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা নদীর পানিতে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন প্রায় ১০/১২ গ্রামের কয়েক হাজার মানুষ।

শুক্রবার ( ১০ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রাণীগঞ্জ দক্ষিণপাড়-রৌয়াইল সড়কের বালিশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ সড়কটি ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

জানা যায়, বিগত টানা কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুশিয়ার নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় সড়কটি ভেঙে যায়। এতে রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী, রৌয়াইল, হিলালপুর, টেংরাখালি, মেঘারকান্দি ও হরিনাকান্দিসহ প্রায় ১০/১২ গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ ও স্কুল, কলেজ ও মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থী।

রৌয়াইল গ্রামের আব্দুল বাছিদ বলেন, সড়কটি ভেঙে যাওয়ায় আমাদের প্রায় দশ গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ সড়কেই আমাদেরকে উপজেলা সদরসহ দেশের বিভিন্ন জায়গায় যেতে হয়।

বালিশ্রী গ্রামের তোফাজ্জল হোসেন রুমান বলেন, সড়কটি ভেঙে যাওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থীরাসহ কয়েক হাজার মানুষ বিপাকে পড়েছেন।

 রৌয়াইল বাজারের ব্যবসায়ী আব্দুল ওয়াহাব লকুছ বলেন, এ সড়ক দিয়েই রৌয়াইল বাজারে দোকানের মালামাল আনা হয়। সড়কটি ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছি।
রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। দ্রুত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করছি।

এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভাঙণ রোধে ও জনসাধারণের চলাচলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাসহ দ্রুত কাজ করা হবে।

এই সম্পর্কিত আরো

উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরাপ্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন!

হরিপুর গ্যাস ফিল্ডটেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা

সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন

কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও

শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান

জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম

শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার

বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা

পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন