বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরা - প্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন! হরিপুর গ্যাস ফিল্ড - টেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন
advertisement
সিলেট বিভাগ

সিলেটে বন্ধ হচ্ছে না এইচএসসি পরীক্ষা

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল, টানা বৃষ্টিপাত ও বৈরি আবহাওয়ার কারণে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হলেও সিলেটের চার জেলায় এইচএসসি ও সমমানের চলমান পরীক্ষা স্থগিত হচ্ছে না।

শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিতব্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (বিষয় কোড-২৭৫) পরীক্ষাসহ অন্যান্য সব বিষয়ের পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১০ জুলাই) রাতে সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল, অতিবৃষ্টি ও বৈরি আবহাওয়ার কারণে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। এ পরিস্থিতিতে সিলেট বিভাগের চার জেলার জেলা প্রশাসকদের কাছে তাঁদের আওতাধীন বিভিন্ন উপজেলার পরীক্ষাকেন্দ্রগুলোর সার্বিক অবস্থা সম্পর্কে জরুরি ভিত্তিতে মতামত চাওয়া হয়।

জেলা প্রশাসকদের মতামতের ভিত্তিতে শিক্ষা বোর্ডকে জানানো হয়, বর্তমানে চলমান এইচএসসি পরীক্ষা গ্রহণে কোনো ধরনের সমস্যা নেই। ফলে আগামীকাল শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিতব্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (বিষয় কোড-২৭৫) পরীক্ষাসহ অন্যান্য সকল বিষয়ের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

এ অবস্থায় পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছে সিলেট শিক্ষা বোর্ড।

এই সম্পর্কিত আরো

উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরাপ্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন!

হরিপুর গ্যাস ফিল্ডটেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা

সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন

কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও

শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান

জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম

শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার

বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা

পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন