বুধবার, ১৮ মার্চ ২০২৬
বুধবার, ১৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুয়ালালামপুরে প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রজ্ঞাপন জারি - সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জৈন্তাপুরে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার অপরাধীদের কঠোর শাস্তি দাবি - জীবননগরে বিএনপির হামলায় নিহতদের কবর জিয়ারতে জামায়াত নেতারা বৃষ্টি হতে পারে ঈদের দিনে ভেনেজুয়েলাকে ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইঙ্গিত ট্রাম্পের কে হচ্ছেন ইরানের জাতীয় নিরাপত্তাপ্রধান লারিজানির উত্তরসূরি এবার ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রীকে লক্ষ্য করে হামলা
advertisement
খেলাধুলা

জাতীয় দলে ফিরতে হলে সাকিবকে কী করতে হবে, জানালেন তামিম

সাকিব আল হাসান এক বছর হলো দেশের বাইরেই অবস্থান করছেন। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হওয়ার ফলে জনরোষে পড়ার শঙ্কায় দেশে ফেরেননি তিনি। এরপর তার নামে একাধিক মামলাও করা হয়েছে। যার ফলে দেশে আর ফেরা হয়নি তার। 

দেশে না ফেরার ফলে জাতীয় দলের ক্যারিয়ারটাও থমকে গেছে তার। যদিও সরকার পতনের পর দুটো সিরিজে খেলেছেন তিনি। তবে এরপর আর তাকে বাংলাদেশের জার্সিতে খেলা হয়নি তার।

এদিকে তামিম ইকবাল এখন বিসিবির নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। ফলে প্রশ্ন চলে আসছে, তামিম বোর্ডে এলে সাকিব দেশে ফিরে মাঠে নামতে পারবেন কি না, জাতীয় দলে ফিরতে পারবেন কি না। জাতীয় দলে সাকিবের ফিরে আসতে হলে কী করতে হবে তাকে, তা জানিয়েছেন তামিম।

সম্প্রতি এক পডকাস্টে তিনি বলেন, ‘সে একজন অ্যাকটিভ ক্রিকেটার। সে বাংলাদেশের ক্রিকেটার। এখন সে যদি ফিট থাকে, অনুশীলন করতে পারে এবং নির্বাচকরা যদি তাকে দলে রাখার যোগ্য মনে করেন, অবশ্যই সে যোগ্য। তাহলে সে জাতীয় দলের জন্য আবারও নির্বাচিত হবে। তাকে দেশে ফেরানোটা আমার হাতে নেই। এখানে আইনি বিষয় জড়িয়ে আছে।’

সাকিবের নামে এখন একাধিক মামলা ঝুলছে। হত্যা মামলার আসামীও করা হয়েছে তাকে। সেসব নিয়ে তামিম বলেন, ‘দেশের পরিস্থিতি তো আমি নিয়ন্ত্রণ করতে পারব না। তার বিরুদ্ধে মামলা আছে, সে যদি সেগুলোর মুখোমুখি হতে পারে এবং জাতীয় দলের অনুশীলন করতে পারে, নিঃসন্দেহে তার জন্য দরজা খোলা থাকবে। সে আমেরিকান ক্রিকেটার নয়, পর্তুগিজ ক্রিকেটার নয়, সে বাংলাদেশের।’

তামিম আরও যোগ করেন, ‘কোর্টে মামলা চালানো, মামলা উঠিয়ে নেওয়া তো বিসিবির বিষয় না। সাকিবকে দেশের হয়ে খেলতে হলে আগে দেশে ফিরতে হবে, অনুশীলন করতে হবে। এটাই হলো সত্যি কথা। আমি কোনো কিছু লুকাচ্ছি না। এটা সাকিবেরও দেশ, ক্যারিয়ারটাও তার, সুতরাং এসব সে করবে কি না সেটা তার সিদ্ধান্ত। এটা আমি বলে দিতে পারি না।’

এই সম্পর্কিত আরো

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়ালালামপুরে প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রজ্ঞাপন জারি সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জৈন্তাপুরে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

অপরাধীদের কঠোর শাস্তি দাবি জীবননগরে বিএনপির হামলায় নিহতদের কবর জিয়ারতে জামায়াত নেতারা

বৃষ্টি হতে পারে ঈদের দিনে

ভেনেজুয়েলাকে ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইঙ্গিত ট্রাম্পের

কে হচ্ছেন ইরানের জাতীয় নিরাপত্তাপ্রধান লারিজানির উত্তরসূরি

এবার ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রীকে লক্ষ্য করে হামলা