বুধবার, ১৮ মার্চ ২০২৬
বুধবার, ১৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুয়ালালামপুরে প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রজ্ঞাপন জারি - সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
advertisement
খেলাধুলা

কাজাখস্তানকে হারিয়ে হকির বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ

কাজাখস্তানের বিপক্ষে জিতলেই বিশ্বকাপ হকির বাছাই খেলার সুযোগ পাবে বাংলাদেশ। সুযোগটাকে কাজে লাগিয়েছেন দিয়েছেন আশরাফুল-রাকিবুলরা। ৫-১ গোলে কাজাখস্তানকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম ও রোমান সরকার।

ভারতের রাজগিরে এশিয়া কাপ হকির গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচের দুটিতেই হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার কাজাখস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল স্থান নির্ধারণী। তবে জিতলেই ছিল আগামী বছর ফেব্রুয়ারিতে বিশ্বকাপ হকির বাছাইপর্ব খেলার সুযোগ। যা হাতছাড়া করেনি বাংলাদেশ।

কাজাখস্তানকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে খেলার সুযোগ তো করে নিয়েছেই বাংলাদেশ, আজ বৃহস্পতিবারের জয়ে পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলাও নিশ্চিত হয়েছে।

হকির র‍্যাঙ্কিংয়ে কাজাখস্তানের অবস্থান ৮৭। বাংলাদেশের ২৯। এই পার্থক্যের প্রতিফলন ছিল ম্যাচেও। ১০ মিনিটে প্রথম গোল করেন আশরাফুল। ২৩ মিনিটে তিনিই ব্যবধান ২-০ করেন। দুটি গোলই আসে পেনাল্টি কর্নার থেকে। ২৮ ও ৩৩ মিনিটে জোড়া গোল করেন রোমান সরকার। এই দুটি গোলের একটি আসে পেনাল্টি কর্নার থেকে। অন্যটি ছিল ফিল্ড গোল। বাংলাদেশের পক্ষে পঞ্চম গোলটি করেন তৈয়ব আলী। কাজাখস্তানের পক্ষের গোলটি আসে ৩৮ মিনিটে। শেষ পর্যন্ত ৫-১ ব্যবধানে এগিয়ে থেকে খেলা শেষ করে বাংলাদেশ। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রোমান সরকার।

কাজাখস্তানকে হারিয়ে দেওয়ায় টুর্নামেন্টে ষষ্ঠ স্থান নিশ্চিত করেছে বাংলাদেশ। তাতে পঞ্চম হওয়ার জন্য জাপানের বিপক্ষে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। সেই ম্যাচটি হবে ৭ সেপ্টেম্বর।

এই সম্পর্কিত আরো

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়ালালামপুরে প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রজ্ঞাপন জারি সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর