বুধবার, ১৮ মার্চ ২০২৬
বুধবার, ১৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুয়ালালামপুরে প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রজ্ঞাপন জারি - সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
advertisement
খেলাধুলা

নেপালকে হারিয়ে জয়ের পথে ফিরল বাংলাদেশের মেয়েরা

সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে দারুণ এক জয়ে ফিরল বাংলাদেশ। ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে রোববার (২৪ আগস্ট) নেপালকে ৩-০ গোলে হারিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। ভারতের বিপক্ষে হারের পর এ জয় তাদের আত্মবিশ্বাস ফেরাল নতুনভাবে।

প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ৪১তম মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া জটলার মধ্যে কোনাকুনি শটে জালের দেখা পান থৈনু মারমা। কয়েক মিনিট পর মিডফিল্ড থেকে গড়া আক্রমণে বল পেয়ে দূরপাল্লার দুর্দান্ত শটে গোল করেন সুরভী আকন্দ প্রীতি। প্রতিপক্ষ গোলরক্ষক বক্স ছেড়ে বেরিয়ে এসেও থামাতে পারেননি সেই শট।

বিরতির পর সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় নেপাল। ৬২ মিনিটে এক দুর্লভ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয় তারা। বাংলাদেশের ডিফেন্স ভেঙে দুই ফরোয়ার্ড এগিয়ে গেলেও শেষ মুহূর্তে বল জালে জড়াতে ব্যর্থ হন। উল্টো আগুয়ান গোলরক্ষকের হাতে বল তুলে দেন তারা।

ম্যাচে বাংলাদেশের আরও একাধিক গোলের সুযোগ তৈরি হয়েছিল। বিশেষ করে সুরভী আকন্দ প্রীতি ছিলেন দুর্ভাগ্যজনক—৮০ মিনিটে এবং যোগ করা সময়ে তার দুটি শট পোস্টে লেগে ফেরত আসে, ফলে হ্যাটট্রিকের স্বাদ পাননি তিনি। থৈনু মারমার দূরপাল্লার শটও পোস্টে লাগে। তবে ইনজুরি সময়ে বদলি রিয়া দারুণ কৌশলে প্রতিপক্ষ গোলরক্ষক ও ডিফেন্ডারকে কাটিয়ে গোল করে ব্যবধান বাড়ান ৩-০ তে।

সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে ডাবল রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে। ইতোমধ্যে বাংলাদেশ ভুটান ও নেপালকে হারালেও ভারতের কাছে হেরেছে। সামনে আবারও এই তিন দলের বিপক্ষে খেলবে তারা। ছয় ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী দল হবে চ্যাম্পিয়ন।

বাংলাদেশের মেয়েদের এ জয় শুধু টুর্নামেন্টে ফেরার বার্তা নয়, বরং শিরোপার লড়াইয়েও টিকে থাকার ঘোষণা।

এই সম্পর্কিত আরো

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়ালালামপুরে প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রজ্ঞাপন জারি সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর