বুধবার, ১৮ মার্চ ২০২৬
বুধবার, ১৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুয়ালালামপুরে প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রজ্ঞাপন জারি - সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
advertisement
খেলাধুলা

অস্ট্রেলিয়ার মাটিতে ২২ রানের জয় বাংলাদেশের

অস্ট্রেলিয়ায় চলমান টপ এন্ড টি–টোয়েন্টি সিরিজে জয়টা ভীষণ জরুরি হয়ে উঠেছিল বাংলাদেশ "এ" দলের জন্য। প্রথম তিন ম্যাচে দুটিতে হেরে কোণঠাসা অবস্থায় ছিল সোহান–আফিফরা। এমন এক পরিস্থিতিতেই নর্দান টেরিটোরি স্ট্রাইকার্সকে ২২ রানে হারিয়ে আবারও জয়ের স্বাদ পেল বাংলাদেশ।

ডারউইনে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে নাঈম শেখ ও জিশান আলম। ঝোড়ো উদ্বোধনী জুটিতে পাওয়ার প্লেতেই দল পেয়ে যায় ৫০ রান। নাঈম ১১ বলে ২৫ করে ফিরলেও ৫৫ রানের উদ্বোধনী জুটি দলকে এগিয়ে দেয় ভালোভাবে। তবে তিনে নামা সাইফ হাসান ব্যর্থ---১০ বলে মাত্র ৩ রান করে ফেরেন।

মাঝে আফিফ হোসেন ধীরলয়ে ব্যাট চালালেও শেষ দিকে নুরুল হাসান সোহান ও রাব্বির ঝোড়ো ব্যাটিং ইনিংসের গতি ফেরায়। আফিফ ৪০ বলে অপরাজিত ৪১ রান করেন। সোহান খেলেন ২৩ বলে ৩৫ রানের কার্যকর ইনিংস, আর রাব্বি অপরাজিত থাকেন ১৩ বলে ২২ রান করে। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে বাংলাদেশ "এ" ।

১৭৩ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খায় নর্দান টেরিটোরি। দ্বিতীয় ওভারেই জেক ওয়েদারল্যান্ডকে ফিরিয়ে দেন হাসান মাহমুদ। রিপন মণ্ডল শিকার করেন আরেক ওপেনার ডি আর্চি শটকে। কিছুক্ষণ পর স্যাম এল্ডারকেও ফেরানোয় ২৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়ার দল।

মাঝে কনর কেরল ও জর্ডান সিল্ক কিছুটা প্রতিরোধ গড়েন। দুজনেই দারুণ খেললেও ফিফটির দেখা পাননি কেউই। তাদের বিদায়ের পর আর কেউ ব্যাট হাতে দাঁড়াতে পারেননি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৫০ রানেই থামে নর্দান টেরিটোরির ইনিংস।

হাসান মাহমুদ, রিপন মণ্ডলরা শুরুতে প্রতিপক্ষকে ভোগালেও মাঝের ওভারে শৃঙ্খলিত বোলিংয়ে জয় নিশ্চিত করেন। ম্যাচ শেষে ২২ রানের জয় শুধু সিরিজে টিকে থাকার লড়াই সহজ করেনি, বরং আত্মবিশ্বাসও ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ "এ" শিবিরে।

এই সম্পর্কিত আরো

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়ালালামপুরে প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রজ্ঞাপন জারি সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর