বুধবার, ১৮ মার্চ ২০২৬
বুধবার, ১৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুয়ালালামপুরে প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রজ্ঞাপন জারি - সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
advertisement
খেলাধুলা

অক্টোবরে এশিয়ার দুই দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে ব্রাজিল। আগামী অক্টোবরের ফিফা উইন্ডোতে সেলেসাও খেলবে দুটি প্রীতি ম্যাচ—১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং ১৪ অক্টোবর টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে জাপানের বিপক্ষে। যদিও বাণিজ্যিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা এখনো সম্পন্ন হয়নি, তবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ইতোমধ্যেই দুই দেশের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে।

এটি হবে কার্লো আনচেলত্তির দলের প্রথম আনুষ্ঠানিক প্রীতি ম্যাচ সিরিজ বিশ্বকাপকে সামনে রেখে। এর আগেও কাতার বিশ্বকাপের প্রস্তুতিতে এশিয়া সফরে গিয়েছিল ব্রাজিল। তখন সিউলে দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল নেইমাররা, আর টোকিওতে জাপানকে হারিয়েছিল ১-০ ব্যবধানে। ২০২২ বিশ্বকাপে নকআউট পর্বেও ব্রাজিল কোরিয়াকে ৪-১ গোলে বিদায় দিয়েছিল।

জাপানও ব্রাজিলের কাছে অচেনা প্রতিপক্ষ নয়। রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতির সময়, ২০১৭ সালের নভেম্বরে ফ্রান্সের লিলে জাপানকে ৩-১ গোলে হারিয়েছিল তারা। এবার আবার সেই পুরনো রোডম্যাপ ধরে এশিয়ার দুটি শক্তিশালী দলের বিপক্ষে খেলতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আনচেলত্তির দলের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো বিশ্বকাপের আগে সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করা। অক্টোবরের ম্যাচের পর নভেম্বরে আফ্রিকান দলের বিপক্ষে খেলার পরিকল্পনা করছে সিবিএফ। মার্চে ইউরোপিয়ান প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আলোচনাও চলছে। সব মিলিয়ে, বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে মোট ছয়টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।

এছাড়া ২০২৬ সালের জুনেও বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ থাকবে। তবে তা নির্ভর করবে গ্রুপপর্বের ড্র শেষ হওয়ার পর কোচিং স্টাফের সিদ্ধান্তের ওপর।

এই সম্পর্কিত আরো

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়ালালামপুরে প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রজ্ঞাপন জারি সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর