বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুয়ালালামপুরে প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রজ্ঞাপন জারি - সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
advertisement
খেলাধুলা

বিসিবির দুর্নীতি দমন কার্যক্রমে আইসিসির সাবেক কর্মকর্তা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)  আইসিসির সাবেক অ্যান্টি-করাপশন ইউনিট (এসি ইউ) প্রধান অ্যালেক্স মার্শালকে আগামী এক বছরের জন্য বোর্ডের দুর্নীতি দমন কার্যক্রম তদারকিতে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে।

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির ছয় ঘণ্টাব্যাপী বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় অস্ট্রেলিয়া থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

অ্যালেক্স মার্শাল একজন অবসরপ্রাপ্ত ব্রিটিশ সিনিয়র পুলিশ কর্মকর্তা। তিনি ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত যুক্তরাজ্যের কলেজ অব পুলিশিংয়ের প্রধান নির্বাহী ছিলেন। এর আগে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত হ্যাম্পশায়ার পুলিশের চিফ কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালের সেপ্টেম্বরে তিনি আইসিসির এসিইউ-এর মহাব্যবস্থাপক হিসেবে যোগ দেন এবং ক্রিকেটে বৈশ্বিক দুর্নীতি দমন কার্যক্রম পরিচালনা করেন।

বিসিবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘আমাদের এসি ইউ কার্যক্রম আরও শক্তিশালী করার জন্য আমরা অ্যালেক্স মার্শালকে নিয়োগ দিচ্ছি, যিনি আইসিসিতে কাজ করেছেন। আমরা মনে করি, আমাদের এসি ইউ-কে শক্তিশালী করা দরকার, তাই আমরা তাকে আনছি।’

তিনি আরও জানান, আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) তদারকি করবে আইসিসির ইন্টিগ্রিটি ইউনিট। মিঠুর ভাষায়, ‘তারা একে আইসিসি ইন্টিগ্রিটি ইউনিট বলে। তারা পরবর্তী বিপিএল পরিচালনা করবে।’

এই সম্পর্কিত আরো

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়ালালামপুরে প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রজ্ঞাপন জারি সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর