শুক্রবার, ২০ মার্চ ২০২৬
শুক্রবার, ২০ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ইসরাইলের তেল শোধনাগারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নায়িনি নিহত সদরঘাট পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী: ৩ লঞ্চকে জরিমানা, আটক ৪৩ সৌদির সঙ্গে মিল রেখে রাজধানীসহ দেশের কয়েক স্থানে ঈদ উদ্‌যাপন ঈদের আগের দিন রাজধানীতে ঝড়-বৃষ্টি মধ্যপ্রাচ্যে যুদ্ধে এ পর্যন্ত পাঁচ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদের আগের দিনও বাড়ি ফিরছে মানুষ, রাজধানী ফাঁকা ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি দেশবাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদযাত্রা নিয়ে বাগাড়ম্বর না করে কার্যকর পদক্ষেপ নিন: ই.আ. মহাসচিব
advertisement
খেলাধুলা

ফিফা র‌্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ

বাংলাদেশ নারী ফুটবল দল ফিফা র‌্যাংকিংয়ে দারুণ এক সাফল্য অর্জন করেছে। আজ বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ হালনাগাদ র‌্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়ে এখন ১০৪তম স্থানে উঠে এসেছে বাংলাদেশের মেয়েরা। এর আগে ১২ জুন প্রকাশিত র‌্যাংকিংয়ে দলটির অবস্থান ছিল ১২৮তম।

নতুন র‌্যাংকিং অনুযায়ী, এত বড় অগ্রগতি আর কোনো দেশ করতে পারেনি। বাংলাদেশের উন্নতি এবারের র‌্যাংকিংয়ে সবচেয়ে উল্লেখযোগ্য।

তবে বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন, বাংলাদেশের মেয়েরা এবার শীর্ষ ১০০-তে জায়গা করে নেবে। কিন্তু অল্পের জন্য সেই লক্ষ্য পূরণ হয়নি। একইসঙ্গে নজর ছিল এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬-এ অংশ নেওয়া ১২ দলের মধ্যে অন্তত কোনো একটি দলকে র‌্যাংকিংয়ে পেছনে ফেলতে পারে কিনা। সেটাও সম্ভব হয়নি। এখনো সেই ১২ দলের মধ্যে বাংলাদেশ র‌্যাংকিংয়ে সবচেয়ে পিছিয়ে।

এদিকে বিশ্ব র‌্যাংকিংয়ের শীর্ষে জায়গা করে নিয়েছে স্পেন। এক ধাপ এগিয়ে তারা প্রথম স্থানে এসেছে। আগের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র নেমে গেছে দ্বিতীয় স্থানে। সুইডেন তিন ধাপ এগিয়ে এখন তৃতীয়, আর ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড আছে চতুর্থ স্থানে। দুই ধাপ পিছিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে জার্মানি। অন্যদিকে, তিন ধাপ অবনতি হয়ে নারী কোপার আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল এখন সপ্তম স্থানে।

এই সম্পর্কিত আরো

ইসরাইলের তেল শোধনাগারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নায়িনি নিহত

সদরঘাট পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী: ৩ লঞ্চকে জরিমানা, আটক ৪৩

সৌদির সঙ্গে মিল রেখে রাজধানীসহ দেশের কয়েক স্থানে ঈদ উদ্‌যাপন

ঈদের আগের দিন রাজধানীতে ঝড়-বৃষ্টি

মধ্যপ্রাচ্যে যুদ্ধে এ পর্যন্ত পাঁচ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদের আগের দিনও বাড়ি ফিরছে মানুষ, রাজধানী ফাঁকা

ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

দেশবাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদযাত্রা নিয়ে বাগাড়ম্বর না করে কার্যকর পদক্ষেপ নিন: ই.আ. মহাসচিব