বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
খেলাধুলা

রানআউট হওয়ার আগে ৪৬ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন গিল

নানান রেকর্ডের হাতছানি ছিল শুবমান গিলের সামনে। সে সব রেকর্ড ছুঁতে কিংবা ছাড়িয়ে যেতে ভারতের টেস্ট অধিনায়ককে বড় একটি ইনিংসই খেলতে হতো।

ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজের শেষ টেস্টে ওভালে আজ বড় ইনিংস খেলতে পারেননি তিনি। ৩৫ বলে ২১ রান করে আউট হয়ে গেছেন। তাতেই তিনি ভেঙে দিয়েছেন সুনীল গাভাস্কারের ৪৬ বছর আগের একটি রেকর্ড।

সেই রেকর্ডটি কী? ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি রান করার রেকর্ড। ১৯৭৮-৭৯ ক্রিকেট মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ টেস্টের সিরিজে ৭৩২ রান করেছিলেন গাভাস্কার। সেটিই এত দিন ছিল এক সিরিজে কোনো ভারতীয় অধিনায়কের সর্বোচ্চ। আজ তাঁকে পেছনে ফেললেন গিল। ১১ রান করেই তিনি ছাড়িয়ে যান গাভাস্কারকে।

অধিনায়ক গিল রেকর্ড গড়লেও ওভাল টেস্টে ভারতের শুরুটা খুব ভালো হয়নি। টসে হেরে যাওয়ায় ব্যাটিং নিতে হয়েছে। প্রথম ইনিংসের শুরুতেই ভারত হারিয়েছে যশস্বী জয়সওয়ালকে। দিনের চতুর্থ ওভারেই গাস অ্যাটকিনসনের বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন ভারতীয় এই ওপেনার। তখন তাঁর রান ২, ভারতে ১০। শুরুর এই ধাক্কা সামলে ওঠার দলীয় ৩৮ রানে ফিরে যান আরেক ওপেনার লোকেশ রাহুল। ব্যক্তিগত ১৪ রানে তাঁকে ফিরিয়েছেন ক্রিস ওকস।

এরপরই আউট হন গিল। অ্যাটকিনসনের বল খেলেই রান নিতে গিয়েছিলেন। বল সোজা বোলারের কাছে যাওয়ায় ক্রিজে ফিরে আসার আর সময় হয়নি। সরাসরি থ্রোয়ে গিল হয়ে যান রানআউট। ৩৫ বলে খেলা গিলের ২১ রানের ইনিংসটিতে আছে ৪টি চার। এ প্রতিবেদন লেখার সময় চা বিরতি চলছিল। ২৯ ওভারে ৩ উইকেটে ৮৫ রান তুলেছে ভারত।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত