বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
খেলাধুলা

খেলোয়াড়দের সচেতন করতে কর্মশালা নেবে বিসিবি

তাসকিন আহমেদ তার এক বন্ধুকে মেরেছেন, এমন খবরের বিতর্ক তুঙ্গে। থানায় জিডি হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে সমালোচনা। বাংলাদেশের পেসার অবশ্য নিজেকে নির্দোষ দাবি করছেন। তবে খেলোয়াড়দের এই ভাবমুর্তি ক্ষুন্নর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বিসিবি।

টাইগার বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ জানিয়েছেন, খেলোয়াড়দের আরও সচেতন করতে তারা একটি কর্মশালার আয়োজন করবেন। ক্রিকেটারদের ক্রিকেটের বাইরেও যে কিছু দায়িত্ব থাকে সেটি সম্পর্কে অবহিত করবে এই সচেতনামূলক কর্মশালা।

ইফতেখার বলেন, ‘আগস্টে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে একটি ছোট কর্মশালার আয়োজন করতে চাই। আমাদের মনে হয়েছে, তাদের মনে করিয়ে দেওয়া দরকার—তারা শুধু খেলোয়াড়ই নন বরং দেশের তরুণদের আদর্শও। অনেকেই তাদের অনুসরণ করেন, ফলে তাদের দায়িত্ববোধও রয়েছে।’

সম্প্রতি তাসকিনের বিরুদ্ধে থানায় দেওয়া অভিযোগে বলা হয়, তাসকিন ফোন করে অভিযোগকারী সৌরভকে মিরপুর ১ নম্বরে ডেকে নেন। সেখানে তাকে কিল-ঘুষি মেরে শারীরিকভাবে আঘাত করেন। এছাড়া অভিযোগকারীকে ভয়ভীতি ও হুমকিও দেওয়া হয়। ঘটনার পরপরই মিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন সৌরভ। বিষয়টি নিয়ে তদন্ত করছে বিসিবি।

তবে বিসিবি এখনই কোনো পদক্ষেপ নিতে চায় না বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান, ‘তাসকিন দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে পারি না। এখন তদন্ত হবে। তাসকিন বলেছে সে জড়িত না। যেহেতু একটি জিডি হয়েছে, পুলিশ তদন্ত করবে এবং তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে।’

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত