বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
খেলাধুলা

ওল্ড ট্রাফোর্ড টেস্ট

পোপ-রুটের ব্যাটে উড়ছে ইংল্যান্ড, অসহায় ভারত

২ উইকেটে ২২৫ রান নিয়ে ওল্ড ট্রাফোর্ড টেস্টের তৃতীয় দিনে ব্যাটিং শুরু করে ইংল্যান্ড। দিনের প্রথম সেশন শেষে তাদের রান ৩৩২/২। মধ্যাহ্ন বিরতির আগে নিজেদের দ্বিতীয় দিনের সংগ্রহের সঙ্গে আরও ১০৭ রান যোগ করেছে স্বাগতিকরা, সেটাও কোনো উইকেট না হারিয়ে।

২০ রান নিয়ে দিন শুরু করা পোপ এখন ব্যাট করছেন ৭০ রানে। আর দ্বিতীয় দিন শেষে ১১ রানে ক্রিজে থাকা রুটের রান এখন ৬৩। তাদের ব্যাটেই প্রথম ইনিংসে ভারতের করা ৩৫৮ রান ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন দেখছে ইংল্যান্ড।

তবে তৃতীয় দিনের প্রথম সেশনে যে ইংল্যান্ডের কোনো উইকেট তুলে নেওয়ার সুযোগ পায়নি ভারত, তেমন নয়। আনশুল কাম্বোজের বল পোপের গ্লাভসে লেগে গিয়েছিল উইকেটের পেছনে। কিন্তু ভারতীয় কিপার ধ্রুব জুরেল ক্যাচ তালুতে জমাতে পারেননি।

এছাড়া পোপ-রুটের ভুল বোঝাবুঝিতে রান আউটের সম্ভাবনাও তৈরি হয়েছিল। কিন্তু তর্কসাপেক্ষে ভারতের সেরা ফিল্ডার রবীন্দ্র জাদেজার থ্রো উইকেট মিস করলে সে সুযোগও নষ্ট হয়।

এর আগে দ্বিতীয় দিনে ইংল্যান্ডের ইনিংস শুরুটা হয় দুর্দান্ত। উদ্বোধনী জুটিতে ১৬৬ রান তোলেন দুই ওপেনার জ্যাক ক্রলি এবং বেন ডাকেট। ক্রলি ৮৪ রান করে জাদেজার বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরলে ভাঙে এই জুটি। সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থাকা অবস্থায় কাম্বোজের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন আরেক ওপেনার ডাকেট। তবে অল্প বিরতিতে দুই সেট ব্যাটারকে হারানোর ধাক্কা সহজেই সামলে নেন পোপ ও রুট।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত