বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
খেলাধুলা

পাকিস্তানকে হোয়াইটওয়াশে যে একাদশ নামাতে পারে বাংলাদেশ

টানা দুই ম্যাচে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এখন সুযোগ হোয়াইটওয়াশ করার। আগামীকাল তিন ম্যাচ সিরিজের শেষ খেলায় জিতলেই মগজধোলাই হবে পাকিস্তান।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল।

সিরিজের প্রথম ম্যাচে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের গতির শিকার হয়ে ১৯.৩ ওভারে ১১০ রানে অলআউট হয় পাকিস্তান। টার্গেট তাড়ায় ২৭ বল আগেই ৭ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ১৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ। টার্গেট তাড়ায় ১৯.২ ওভারে ১২৫ রানে অলআউট হয়ে ৮ রানে হেরে সিরিজ হাতছাড়া করে পাকিস্তান। 

টানা দুই ম্যাচে জিতে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ। এবার ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সুবর্ণ সুযোগ টাইগারদের সামনে। সেই সুযোগ কাজে লাগাতে শক্তিশালী একাদশ মাঠে নামাতে পারে বাংলাদেশ।

পরীসংখ্যানে দুই দল ২৪টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেয়। তার মধ্যে বাংলাদেশ জয় পায় মাত্র ৫টিতে আর ১৯টিতে জয় পায় পাকিস্তান।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, শামীম হোসেন, মাহেদি হাসান, তৌহিদ হৃদয়, জাকের আলি, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: সালমান আগা (অধিনায়ক), সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, মোহাম্মদ নওয়াজ, সালমান মির্জা, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি ও আহমেদ দানিয়াল।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত