বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
খেলাধুলা

ভোল পালটে এসিসি সভায় যোগ দিচ্ছে ভারত

নাটকীয়তার পর অবশেষে ঢাকায় অনুষ্ঠিতব্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) যোগ দিচ্ছে ভারত। ভার্চুয়ালি এই সভায় যোগ দেয়ার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। পাশাপাশি সভায় যোগ দিতে ঢাকায় আসছেন আফগানিস্তানের প্রতিনিধিও।

বুধবার (২৩ জুলাই) এসিসির সভায় অংশ নিতে ঢাকায় এসেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড ও এসিসি সভাপতি মহসিন নাকভি। পিসিবি প্রেসিডেন্টকে ফুল দিয়ে বিমানবন্দরে বরণ করে নেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

পরবর্তীতে বেশ কয়েকটি মিটিং করেন নাকভি, দেখা করেন ক্রীড়া উপদেষ্টার সাথেও। ঢাকায় অনুষ্ঠিত হওয়া এই এজিএম নিয়ে ঘোর আপত্তি ছিলো বিসিসিআইয়ের। ভেন্যু অন্য কোথাও সরানোর কথাও বলে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

এসিসি সভাপতি সেই দাবি কানে না তুললে, এজিএমে অংশ না নেয়ার কথাও বলে তারা। তবে এবার ভোল পালটে ভার্চুয়ালি থাকার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হবে এজিএম।

এসিসি

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত