বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
খেলাধুলা

ভারত না এলেও এশিয়া কাপের সূচি ঠিক হতে পারে ঢাকায়

আগামী ২৪ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নির্বাহী কমিটির সভা। এ সভা সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিসিবি প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু।

শনিবার (১২ ) বিকেলে বিসিবির মিডিয়া লাউঞ্জে সংবাদমাধ্যমকে মিঠু বলেন, ‘আমরা ঢাকায় এসিসির সভা আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। সভাটি হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। আশা করছি, সভায় (সদস্য দেশের) সবাই উপস্থিত থাকবেন।’

তবে সভায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রতিনিধি উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গে ভারতের ক্রিকেটীয় সম্পর্ক শীতল হয়েছে। আগস্টে বাংলাদেশ সফরের কথা থাকলেও যৌক্তিক কোনো কারণ ছাড়াই তা প্রায় এক বছরের জন্য পিছিয়ে দিয়েছে ভারত। এছাড়া এসিসির বর্তমান সভাপতি পাকিস্তানের মহসিন নাকভি হওয়ার কারণেও ভারতের এই সভায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

তাই এসিসির সভায় ভারতীয় প্রতিনিধির উপস্থিতি নিয়ে পরিষ্কারভাবে কিছু জানাতে পারেননি বিসিবি পরিচালক মিঠু। তিনি বলেন, ‘ভারত অংশ নেবে কি না এখনই বলা যাচ্ছে না। এটা তাদের বোর্ড ও রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। তবে আমরা আশা করছি, তারা অংশ নেবে। এমনকি যদি না-ও আসে, তাদের জন্য ভার্চুয়ালভাবে সভায় যুক্ত হওয়ার সুযোগ থাকবে।’

এসিসির এই সভার সময়ে ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজও চলবে। পাকিস্তান জাতীয় দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৬ জুলাই সকালে ও রাতে দুটি পৃথক ফ্লাইটে ঢাকায় পৌঁছাবে। অন্যদিকে শ্রীলঙ্কা সফর শেষে বাংলাদেশ দল ফিরবে ১৭ জুলাই। জানা গেছে, এই সিরিজ দেখতে ঢাকায় আসবেন এসিসি ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

২০২৬ এশিয়া কাপের আয়োজন স্বত্ব ভারতের। কিন্তু এখন পর্যন্ত টুর্নামেন্টের ভেন্যু চূড়ান্ত হয়নি। এসিসির ঢাকার সভায় এই বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। সম্ভবত এই সভাতেই এশিয়া কাপের সূচি চূড়ান্ত অনুমোদন ও প্রকাশিত হবে। তবে ভারত টুর্নামেন্টে অংশ নেবে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত