বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
খেলাধুলা

২৭ বলে ৭৮ রান দিয়ে উইকেটের দেখা পেল বাংলাদেশ

পুঁজিটা ছিল ১৫৪ রানের। এমন পুঁজি নিয়ে ম্যাচ জিততে হলে শুরুটা ভালো হতে হতো দলের। তবে তা আর হলো কই? শ্রীলংকান দুই ওপেনার মিলে যে তাণ্ডবই বইয়ে দিয়েছেন সাইফউদ্দিন, তাসকিন আহমেদদের ওপর!

শুরুটা হয়েছিল সাইফউদ্দিনকে দিয়ে। টানা তিন চার মেরে পাথুম নিসাঙ্কা ইঙ্গিত দেন ঝড়ের। সে ওভার থেকে সাইফউদ্দিন দিয়ে যান ১৪ রান।

এরপর আক্রমণে আসা তাসকিন আহমেদ শুরুটা ভালোই করেছিলেন। তবে খেই হারিয়ে ফেললেন এরপর। একটা ছক্কাসহ হজম করে গেলেন ১৬ রান। 

তৃতীয় ওভারে আসা তানজিম হাসান সাকিবও শুরুটা ভালো করেছিলেন। প্রথম তিন বল থেকে দিয়েছিলেন ২ রান। তখন পর্যন্ত লঙ্কানদের স্কোরবোর্ডটাকে বেশ সহনীয়ই মনে হচ্ছিল। ২.৩ ওভার শেষে ছিল ৩২ রান।

এরপরই নিসাঙ্কা খুনে হয়ে উঠলেন রীতিমতো। দুটো চারের পর একটা ছক্কা হাঁকালেন সাকিবকে। 

ওভার বদলাল, ব্যাটার বদলাল, বোলারও বদলাল। কিন্তু এরপরও বাংলাদেশের ভাগ্য বদলাল না। ওপাশ থেকে কুশল মেন্ডিস এবার সপাটে বাউন্ডারি হাঁকাতে শুরু করলেন তাসকিনের বলে। প্রথম তিন বলে দুটো ছক্কার পাশাপাশি এল একটা চার।

পরের ওভারে মেহেদী হাসান মিরাজও সে ঝালটা টের পেলেন। প্রথম তিন বলে হজম করলেন দুটো ছক্কা। তবে এরপরই মিরাজের বলে লং অনে রিশাদ হোসেনের হাতে ক্যাচ দেন নিসাঙ্কা। ১৬ বলে তিনি করেছেন ৪২ রান। ওদিকে শ্রীলঙ্কা তাদের ওপেনিং জুটি থেকে পেয়ে যায় ৭৮ রান, মাত্র ৪.৪ ওভারেই।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত