বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
খেলাধুলা

সুখবর পেলেন হৃদয়-জাকের

শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে সুখবর পেলেন জাতীয় দলের দুই তরুণ ক্রিকেটার তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক। সপ্তাহিক র‌্যাংকিংয়ে আপডেটে উন্নতি হয়েছে তাদের। 

বুধিবার পুরুষ ক্রিকেটের র‍্যাংকিংয়ের  সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। এতে ব্যাটসম্যানদের তালিকায় কিছুটা উন্নতি হয়েছে বাংলাদেশের দুই ব্যাটসম্যান তৌহিদ হৃদয় ও জাকের আলী অনিকের।

তিন ম্যাচের সিরিজে জাকের এক ফিফটিতে করেন ১০২ রান। এই রান সংগ্রহ করার মধ্য দিয়ে  ব্যাটসম্যানদের তালিকায় ৩২ ধাপ এগিয়ে এখন ৫৯ নম্বরে আছেন জাকের।

আর তাওহিদ হৃদয় প্রথম ম্যাচে মাত্র ১ রান করার পর দ্বিতীয় ম্যাচে দলের জয়ে ৬৯ বলে করেন ৫১ রান। আর শেষ ম্যাচে করেন ৫১ রান। তিন ম্যাচে ১০৩ রান করে  র‌্যাংকিংয়ে সাত ধাপ এগিয়ে ৫১ নম্বরে আছেন এই মিডল-অর্ডার ব্যাটসম্যান।

এছাড়া প্রথম ম্যাচে ৬১ বলে ৬২ রানের ইনিংস খেলা তানজিদ হাসান এগিয়েছেন ১৯ ধাপ। বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা সৌম্য সরকার পিছিয়েছেন সাত ধাপ। দুজনেই যৌথভাবে আছেন ৮৫ নম্বরে।

সিরিজের প্রথম ম্যাচে শূন্য রানে ফেরার পর বাকি দুই ম্যাচের দলে জায়গা পাননি লিটন দাস। ৮ ধাপ পিছিয়ে তিনি আছেন ৭৮ নম্বরে এবং ব্যাট হাতে তিন ম্যাচেই ব্যর্থ নাজমুল হোসেন শান্ত ৬ ধাপ পিছিয়ে আছেন ৩৪ নম্বরে।

ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে আগের মতোই শীর্ষে ভারতের শুবমান গিল।

সিরিজের  প্রথম দুই ম্যাচে ৪৫ ও ৫৬ রানের পর শেষ ম্যাচে ১২৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে (তিন ম্যাচে সর্বোচ্চ ২২৫ রান করে) ১০ ধাপ এগিয়ে দশম স্থানে উঠেছেন কুশাল মেন্ডিস। 

প্রথম ম্যাচে ১০৬ রানের পর শেষ ম্যাচে ৫৮ রানের ইনিংস খেলা চারিথ আসালাঙ্কা দুই ধাপ এগিয়ে আছেন ষষ্ঠ স্থানে।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে তানজিম হাসানের। তিন ম্যাচে ৬ উইকেট নেন তিনি, ১৮ ধাপ এগিয়ে আছেন ৯২ নম্বরে।

আর প্রথম ম্যাচে ৪ ও শেষ ম্যাচে ২ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে ২৬ নম্বরে আছেন তাসকিন আহমেদ। বাংলাদেশের বোলারদের মধ্যে তিনিই সবার ওপরে।

পিছিয়েছেন বাংলাদেশের বাকি সবাই। মুস্তাফিজুর রহমান ১১ ধাপ পিছিয়ে ৪৬ ও মেহেদী হাসান মিরাজ ১ ধাপ পিছিয়ে ২৯ নম্বরে আছেন।

বাংলাদেশের একমাত্র জয়ের ম্যাচে ৫ উইকেট নিয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন তানভির ইসলাম। অন্য দুই ম্যাচেও একটি করে উইকেট নেন তিনি। 

শ্রীলঙ্কার সিরিজ জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, তিন ম্যাচে ৯ উইকেট নিয়ে ১১ ধাপ এগিয়েছেন এই লেগ স্পিনিং অলরাউন্ডার, আছেন আট নম্বরে।

এছাড়া দলটির দুনিথ ওয়েলালাগে পাঁচ ধাপ এগিয়ে ৩১ এবং আসিথ ফের্নান্দো ২৩ ধাপ এগিয়ে ৩৬ নম্বরে আছেন।

বোলারদের তালিকায় আগে থেকেই শীর্ষে শ্রীলঙ্কার অফ স্পিনার মাহিশ থিকশানা।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত