বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
খেলাধুলা

‘তুই পারবি’, তানভীরকে বলেছিলেন মিরাজ

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হেরে যাওয়ায় চাপেই পড়ে গিয়েছিল বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কানদের হারাতেই হতো। সে লক্ষ্য সফল হয়েছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রুদ্ধশ্বাস দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কানদের ১৬ রানে হারিয়ে সিরিজ সমতায় ফিরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এই গুরুত্বপূর্ণ জয়ে বল হাতে দারুণ অবদান রেখেছেন স্পিনার তানভীর ইসলাম। ৩৯ রানে ৫ উইকেট শিকার করে লঙ্কান ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন তিনি। কুশল মেন্ডিস, নিশান মাদুশকারা তার বোলিংয়ে খাবি খেয়েছেন।

বাংলাদেশকে ম্যাচ জিতিয়ে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে তিনিও আসেন সংবাদ সম্মেলনে। জানান প্রথম ২ ওভারে ২২ রান দিলেও তার প্রতি আস্থা রেখেছিলেন অধিনায়ক মিরাজ। লঙ্কান ব্যাটাররা তানভীরের ওপর চড়াও হলেও তাকে আক্রমণাত্মক বোলিং চালিয়ে যেতে বলেছিলেন অধিনায়ক।

সেই পরিকল্পনা নিয়ে তানভির বলেন, ‘প্রথম দুই ওভারে ২২ রান হজমের পর ক্যাপ্টেন (মিরাজ) আমার পাশে এসে বললো, তানভির, বোলাররাই মার খায়, তুই পারবি। আমি তোকে একটা বিশ্বাস দিলাম, তুই সর্বোচ্চ চেষ্টা কর। ক্যাপ্টেনের কথা মতো, ইনশাআল্লাহ চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ ভালো কিছু হইছে।’

এদিন টস জিতে আগে ব্যাট করে ২৪৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। পারভেজ ইমন এবং তাওহীদ হৃদয়ের ফিফটির সঙ্গে লেজের সারির তানজিম সাকিবের ৩৩ রানের অপরাজিত ক্যামিও এই রান পায় দল। তবে জয়ের জন্য এই রান যথেষ্ট হবে কিনা–তা নিয়ে সংশয় থাকলেও আত্মবিশ্বাসের কমতি ছিল না।

তানভীরের ভাষায়, ‘প্রথম আমরা যখন রানটা করছিলাম, ক্যাপ্টেন এবং আরো ম্যানেজমেন্ট যারা ছিলো, সবাই বলছে এই রানটা আমরা ডিফেন্ড করতে পারবো। আমরা আমাদের সবার ভিতরে সেই বিশ্বাসটা, ক্যাপ্টেন এবং ম্যানেজমেন্ট সবাই দিয়েছে যে আমরাও পারবো।’

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত