বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
খেলাধুলা

বাংলাদেশের কাছে হারের দিনেও লঙ্কান অলরাউন্ডারের বিশ্বরেকর্ড

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচেই জয়ের ভালো সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ। এর মধ্যে অভাবনীয় এক ব্যাটিং ধসে প্রথম ওয়ানডেতে ৭৭ রানে হেরে যায় মেহেদী মিরাজের দল। তবে দ্বিতীয় ওয়ানডেতে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ১৬ রানে জয় ছিনিয়ে নিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

তবে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের কাছে শ্রীলঙ্কা হারলেও দলটির তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা দারুণ এক বিশ্বরেকর্ড গড়েছেন। সবচেয়ে কম সংখ্যক ওয়ানডে ম্যাচ খেলে এই ফরম্যাটে ১০০০ রান ও ১০০ উইকেটের ডাবল পূর্ণ করেছেন তিনি।

এদিন বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে ১৩ রানে আউট হন হাসারাঙ্গা। বোলিংয়ে ৬০ রান খরচায় শিকার করেন ৩ উইকেট।

আট নম্বরে ব্যাট করতে নেমে তানভীর ইসলামের বলে সিঙ্গেল রান নিয়েই ওয়ানডেতে এক হাজার রানের মাইলফলক পূর্ণ হয় হাসারাঙ্গার। আর শততম উইকেটের সীমা পেরিয়েছেন আগেই। গতকাল সেই সংখ্যাকে তিনি ১০৬–এ পরিণত করেন।

সবমিলিয়ে ওয়ানডেতে ৭০তম অলরাউন্ডার হিসেবে ওয়ানডেতে এক হাজার রান ও ১০০ উইকেট শিকার করলেন হাসারাঙ্গা। এজন্য তার মাত্র লেগেছে মাত্র ৬৫টি ওয়ানডে। এতদিন ফরম্যাটটিতে দ্রুততম ১০০০ রান ও ১০০ উইকেট শিকারের রেকর্ডটি দখলে ছিল দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি শন পোলকের (৬৮)।

এরপর যথাক্রমে অবস্থান করছেন পাকিস্তানের সাবেক তারকা আবদুল রাজ্জাক (৬৯) ও দক্ষিণ আফ্রিকার ল্যান্স ক্লুজনার (৭০)।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত