বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
খেলাধুলা

বিগ ব্যাশ ড্রাফটে মোস্তাফিজসহ বাংলাদেশের ১১ ক্রিকেটার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মতো টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোতে খেললেও এখনো অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে ডাক পড়েনি মোস্তাফিজুর রহমান। জনপ্রিয় এই টুর্নামেন্টে খেলতে বেশ আগ্রহী বাংলাদেশের এই বাঁহাতি পেসার। তাই আসন্ন বিগ ব্যাশের প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন তিনি।

মোস্তাফিজের পাশাপাশি বিগ ব্যাশে খেলার জন্য নিবন্ধন করেছেন বাংলাদেশের আরও ১০ ক্রিকেটার। যেখানে রিশাদ হোসেন সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী, তানজিম হাসান সাকিব, শামীম হোসেন, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, তাওহীদ হৃদয় এবং সৌম্য সরকার।

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে শুধু সাকিব আল হাসান-ই এখন পর্যন্ত বিগ ব্যাশে খেলেছেন। ভিন্ন দুই মৌসুমে তাকে দেখা গেছে মেলবোর্ন রেনেগেডস ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের জার্সিতে।

অন্যদিকে খেলার সুযোগ থাকা সত্ত্বেও এনওসি (অনাপত্তিপত্র) জটিলতায় বিগ ব্যাশে নিজের জহর দেখাতে পারেননি স্পিনিং অলরাউন্ডার রিশাদ। গত মৌসুমের প্লেয়ার্স ড্রাফট থেকে রিশাদকে দলে টেনেছিল হোবার্ট হারিকেন্স। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সঙ্গে সূচি সাংঘর্ষিক হওয়ায় বিগ ব্যাশ খেলতে যাওয়া হয়নি তার।

বাংলাদেশের বাইরে বিগ ব্যাশের ড্রাফট নাম দিয়েছেন আফগানিস্তান, ইংল্যান্ড, কানাডা, ভারত, আয়ারল্যান্ড, নামিবিয়া, নেপাল, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, ওমান, পাকিস্তান, স্কটল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের ক্রিকেটাররা।

প্রসঙ্গত, আগামী ১৯ জুন মেলবোর্নে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত