বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
খেলাধুলা

প্রথম টেস্টে অনিশ্চিত মিরাজ, যা বললেন কোচ

প্রথম টেস্ট শুরুর আর মাত্র দুই দিন বাকি। ঠিক এই সময় জ্বরে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দলের প্রধান কোচ ফিল সিমন্স রোববার বিষয়টি নিশ্চিত করেছেন। 

গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রথম অনুশীলন সেশনে দলের সঙ্গে ছিলেন না মিরাজ। ব্যাটে–বলে আগেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন তিনি, সাকিব আল হাসান ব্রাত্য হয়ে যাওয়ার পর থেকে তার গুরুত্বটা বেড়ে গেছে বহুগুণে। গলের স্পিনবান্ধব কন্ডিশনে সেটা পাল্লা দিয়ে বেড়েই গেছে।

প্রথম টেস্টেও তাকে নিয়ে আশায় ছিল বাংলাদেশ। মিরাজের অসুস্থতার ফলে দলের একাদশ তৈরিতেও অসুবিধা হচ্ছে এখন। স্পিনিং অলরাউন্ডারের ভূমিকায় কে খেলবেন, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিমন্স বলেন, ‘আজ সকালে সর্বশেষ খবর হলো, গত কয়েক দিনে ও অনেকটা সুস্থ হয়েছে। ওষুধ নেওয়ার পর সন্ধ্যায় ওর অবস্থা কেমন থাকে, সেটা দেখা হবে। আশা করছি, আগামীকাল অনুশীলনে ফিরবে এবং খেলার জন্য প্রস্তুত থাকবে।’

মিরাজ খেলতে না পারলে স্পিন বিভাগে বড় প্রভাব পড়তে পারে। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের সঙ্গে জুটি গড়ে স্পিন আক্রমণের মূল দায়িত্বে থাকেন মিরাজ। সে শূন্যস্থানটা বাংলাদেশ ভরবে কাকে দিয়ে?

সিমন্স বললেন, ‘এতে অবশ্যই কিছুটা দুশ্চিন্তা যোগ হয়। তবে এক জনের সমস্যা অন্য কারও জন্য সুযোগ এনে দিতে পারে। মিরাজ না খেললে অন্য কাউকে এগিয়ে আসতে হবে।’

তিনি আরও জানান, এখনো একাদশ চূড়ান্ত হয়নি। সোমবার মাঠের অবস্থা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

গলের উইকেট সাধারণত স্পিন সহায়ক হলেও সাম্প্রতিক বৃষ্টির কারণে কন্ডিশন নিয়ে তৈরি হয়েছে আরও অনিশ্চয়তা। বাংলাদেশ–শ্রীলঙ্কা টেস্ট সিরিজ শুরু হবে মঙ্গলবার। এই সিরিজ দিয়েই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করছে বাংলাদেশ।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত