বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
খেলাধুলা

১০৪ বছরের রেকর্ড গুঁড়িয়ে দিলেন দ. আফ্রিকার মহানায়ক বাভুমা

অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করেছে দক্ষিণ আফ্রিকা। এর মাধ্যমে ২৭ বছরের শিরোপাখরা কেটেছে তাদের। ১৯৯৮ চ্যাম্পিয়ন্স ট্রফির পর প্রথম কোনো আইসিসি শিরোপা জয়ের গৌরব অর্জন করেছে দলটি। দলের এমন অর্জনে ব্যাট হাতে দারুণ অবদান রেখেছেন অধিনায়ক টেম্বা বাভুমা।

দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ৬৬ রানের মূল্যবান এক ইনিংস খেলেছেন। এইডেন মার্করামের সঙ্গে তৃতীয় উইকেটে গড়েছেন ১৪৭ রানের জুটি।

দলের এমন ঐতিহাসিক জয়ের দিনে অধিনায়ক হিসেবে অবিশ্বাস্য এক কীর্তি গড়েছেন বাভুমা। অধিনায়ক হিসেবে কোনো ম্যাচ না হেরে সর্বোচ্চ জয় ছিনিয়ে নেওয়ার দিক দিয়ে এখন টেস্ট ইতিহাসে তিনিই সেরা। এখন পর্যন্ত প্রোটিয়াদের ১০ টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি, যার ৯টিতেই জয় পেয়েছে তার দল।

১০৪ বছর ধরে এই কীর্তি ছিল অস্ট্রেলিয়ার ওয়ারউইক আর্মস্ট্রংয়ের দখলে। ১৯০২ থেকে ১৯২১ সালের মধ্যে অধিনায়ক হিসেবে প্রথম ১০ টেস্টে অপরাজিত ছিলেন তিনি। যার মধ্যে ৮টি ম্যাচে অস্ট্রেলিয়া জয় পেয়েছিল, আর দুটিতে ড্র করে তার দল।

এই তালিকায় তিন নম্বরে আছেন ইংল্যান্ডের ব্রায়ান ক্লোজ। ১৯৪৯ থেকে ১৯৭৬ সালের মধ্যে অধিনায়ক হিসেবে হারের মুখ দেখার আগে ৬ টেস্টে জয় এবং ১টি ম্যাচ ড্র করে তার দল।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত