বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুয়ালালামপুরে প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রজ্ঞাপন জারি - সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
advertisement
খেলাধুলা

হামজার ম্যাজিকে লিড নিয়ে বিরতিতে বাংলাদেশ

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে বাংলাদেশ। আর সেই এগিয়ে থাকার রসদ বাংলাদেশ পেয়েছে তারকা ফুটবলার হামজা চৌধুরীর কাছে। ম্যাচের ষষ্ঠ মিনিটেই কর্নার থেকে ভেসে আসা বলে বাংলাদেশকে এগিয়ে দেন দেশের ফুটবলের নতুন এই সেনসেশন।

জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ভুটানকে চাপে রাখে বাংলাদেশ। প্রথম ৪৫ মিনিটের খেলার সিংহভাগই আবর্তিত হয়েছে মধ্যমাঠ থেকে ভুটানের বক্সকে ঘিরে। আর শুরুতেই বাংলাদেশ লিড পেয়ে যাওয়ায় কিছুটা রক্ষণাত্মক ফুটবল খেলতে দেখা গেছে ভুটানকে।

ষষ্ঠ মিনিটে কর্নার থেকে বক্সের ভেতর বল ভাসিয়ে দিয়েছিলেন এ বছর প্রথমবার জাতীয় দলের জার্সিতে মাঠে নামা অধিনায়ক জামাল ভূঁইয়া। সে বলে মাথা ছুঁইয়ে বাংলাদেশকে এগিয়ে দেন হামজা। দেশের জার্সিতে দ্বিতীয় ম্যাচেই প্রথম গোলের দেখা পেলেন তিনি।

ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়েই প্রথমবার দেশের মাটিতে জাতীয় দলের জার্সি গায়ে খেলছেন হামজা। এর আগে গত মার্চে ভারতে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় এই লেস্টার সিটি ফুটবলারের।

এদিকে জাতীয় দলের জার্সিতে এই ম্যাচ দিয়ে অভিষিক্ত ইতালি প্রবাসী ফুটবলার ফাহামেদুল অবশ্য খুব একটা নজর কাড়তে পারেননি। ম্যাচের ৩০ ও ৩১ মিনিটে দুটি সুযোগ হাতছাড়া করেছেন তিনি। প্রথমে রাকিবের থ্রু বল থেকে তার নেওয়া শট ঠেকিয়ে দেন ভুটান গোলকিপার। পরের মিনিটেই শাহ কাজেমের ব্যাকহিল থেকে বক্সের ভেতর শট নেওয়ার সুযোগ এলেও তা কাজে লাগাতে পারেননি।

এই সম্পর্কিত আরো

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়ালালামপুরে প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রজ্ঞাপন জারি সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর