বুধবার, ১৮ মার্চ ২০২৬
বুধবার, ১৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুয়ালালামপুরে প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রজ্ঞাপন জারি - সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
advertisement
খেলাধুলা

পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

সিরিজ নিয়ে শঙ্কা ছিল। আপাতত তা কেটে গেছে। তবে পিছিয়ে যাচ্ছে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজটি। লিটন দাসদের বিপক্ষে ২৫ তারিখ প্রথম টি-টোয়েন্টি খেলার কথা ছিল পাকিস্তানের, সেটি দুদিন পিছিয়ে ২৭ তারিখ হতে পারে কিংবা তিন দিন পিছিয়ে ২৮ তারিখ। অবশ্য আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনও আসেনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সূত্রের বরাতে দেশটির একাধিক গণমাধ্যম জানিয়েছে, পিছিয়ে যাবে দুদেশের বহুল কাঙ্ক্ষিত সিরিজটি। কারণ হিসেবে তারা বলছে, ভারত-পাকিস্তান সংঘাতে বন্ধ হয়ে যাওয়া পিএসএল ফিরছে নতুন সূচিতে। ফ্র্যাঞ্চাইজি লিগটির ফাইনাল বসবে ২৫ মে। ওইদিনই ছিল বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করছে পিসিবি। বাধ্য হয়ে পিছিয়েও নিতে হচ্ছে সিরিজটি। 

ভারত-পাকিস্তান সংঘাতে বন্ধ হয়ে যাওয়া পিএসএল ফিরছে নতুন সূচিতে। ফ্র্যাঞ্চাইজি লিগটির ফাইনাল বসবে ২৫ মে। ওইদিনই ছিল বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করছে পিসিবি।
তবে সিরিজ শুরুর সময় পেছালেও ম্যাচ সংখ্যা কমবে না। কিন্তু ভেন্যু কমবে। দুটি ভেন্যু থেকে কমে পাঁচ ম্যাচের সিরিজটি বসবে এক ভেন্যুতে। সময়েও আসবে না পরিবর্তন। সোমবার পাকিস্তানের গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, ২১ মে আমিরাতে সিরিজ খেলে সরাসরি সেখান থেকে টাইগাররা পৌঁছাবে পাকিস্তানে।

পিসিবি এরআগে জানিয়েছিল, ২১ মে পাকিস্তানে পৌঁছাবে বাংলাদেশ দল। ২২ ও ২৪ মে ইকবাল স্টেডিয়ামে অনুশীলন করবে টাইগাররা। এর একদিন পর পাকিস্তানের বিপক্ষে শুরু হবে কুড়ি কুড়ির লড়াই। এফটিপি অনুযায়ী সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল। কিন্তু বিশ্বকাপের কথা মাথায় রেখে বিসিবি ও পিসিবি পাঁচটি টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্ত নিয়েছে।

পিসিবি এরআগে জানিয়েছিল, ২১ মে পাকিস্তানে পৌঁছাবে বাংলাদেশ দল।
তবে পিএসএলের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় সিরিজটি পিছিয়ে নেওয়া হচ্ছে। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়াম ও লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামকে রাখা হয়েছিল ভেন্যু হিসেবে। সেটি কমে আসবে একটিতে। দ্য ট্রুথ ইন্টারন্যাশনাল জানিয়েছে, সিরিজে ম্যাচের সংখ্যা কমবে না। খুব দ্রুতই নতুন সূচি দেবে পিসিবি।

এই সিরিজের পর বাংলাদেশ সফর করবে পাকিস্তান। খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কুড়ি কুড়ির সেই সিরিজের সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে—২০, ২২ ও ২৪ জুলাই। সবগুলো ম্যাচ বসবে ঢাকার শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

এই সম্পর্কিত আরো

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়ালালামপুরে প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রজ্ঞাপন জারি সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর