বুধবার, ১৮ মার্চ ২০২৬
বুধবার, ১৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুয়ালালামপুরে প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রজ্ঞাপন জারি - সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জৈন্তাপুরে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার অপরাধীদের কঠোর শাস্তি দাবি - জীবননগরে বিএনপির হামলায় নিহতদের কবর জিয়ারতে জামায়াত নেতারা বৃষ্টি হতে পারে ঈদের দিনে
advertisement
খেলাধুলা

লিড নিয়েও শেষবেলায় অস্বস্তি বাংলাদেশের

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে বল হাতে বাংলাদেশের নায়ক ছিলেন তাইজুল ইসলাম। দ্বিতীয় দিনে ব্যাট হাতে বাংলাদেশকে টেনেছেন সাদমান ইসলাম। দুর্দান্ত এক সেঞ্চুরিতে বাংলাদেশকে লিডের পথে এগিয়ে দিয়েছেন তিনি। দিনশেষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৬৪ রান। যদিও শেষবেলায় পরপর কয়েকটি উইকেট হারিয়ে কিছুটা অস্বস্তিতে পড়েছে স্বাগতিকরা।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় দিনের প্রথম বলেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ৯০.১ ওভার ব্যাট করে সফরকারীরা স্কোরবোর্ডে জমা করে ২২৭ রান। জবাব দিতে নেমে প্রথম সেশনে জিম্বাবুয়ের বোলারদের শাসন করেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান এবং এই টেস্ট দিয়ে দলে ফেরা এনামুল হক বিজয়। তারা ২৬ ওভার ব্যাট করে তোলেন ১০৫ রান।

মধ্যাহ্ন বিরতির পর তাদের জুটি ভাঙে। ৩৯ রান করে ব্লেসিং মুজারাবানির বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন বিজয়। তবে দ্বিতীয় উইকেটে মুমিনুল হককে নিয়ে ৭৬ রানের আরেক জুটি গড়ে দলকে লিডের পথে অনেকটা এগিয়ে দেন সাদমান। ১৪২ বলে তিন অঙ্কের দেখা পাওয়া এই তরুণ ব্যাটার ছুটতে থাকেন সামনের দিকে।

কিন্তু দলীয় ১৯৪ রানে পরপর দুই বলে সাদমান এবং মুমিনুল ফিরলে কিছুটা বিপদে পড়ে বাংলাদেশ। ১২০ রান করে বেনেটের বলে এলবিডব্লিউ হন সাদমান। পরের বলে মুমিনুল হক উইকেট দেন ওয়েলিংটন মাসাকাদজাকে। ফেরার আগে এই সাবেক অধিনায়কের ব্যাটে আসে ৩৩ রান। বর্তমান অধিনায়ক শান্ত করেছেন ২৩ রান।


ছন্দে ফেরার ইঙ্গিত দিয়ে ৪০ রানে রানআউট হয়েছে অভিজ্ঞ মুশফিকুর রহিম। শেষবেলায় ১৬ রানে অপরাজিত রয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

দিনের শেষ সেশনে কিছুটা ভুগতে হয়েছে বাংলাদেশে। ৩ উইকেটে ২০৫ রানে সেশন শুরু করে দিন শেষ করতে হয়েছে ৭ উইকেটে ২৯১ রানে। এই সেশনে ৮৬ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে তারা। শেষবেলার এই ধাক্কায় বাংলাদেশের বড় লিড পাওয়ার সম্ভাবনা কিছুটা হলেও ফিকে হয়েছে।

এই সম্পর্কিত আরো

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়ালালামপুরে প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রজ্ঞাপন জারি সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জৈন্তাপুরে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

অপরাধীদের কঠোর শাস্তি দাবি জীবননগরে বিএনপির হামলায় নিহতদের কবর জিয়ারতে জামায়াত নেতারা

বৃষ্টি হতে পারে ঈদের দিনে