বুধবার, ১৮ মার্চ ২০২৬
বুধবার, ১৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুয়ালালামপুরে প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রজ্ঞাপন জারি - সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জৈন্তাপুরে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার অপরাধীদের কঠোর শাস্তি দাবি - জীবননগরে বিএনপির হামলায় নিহতদের কবর জিয়ারতে জামায়াত নেতারা বৃষ্টি হতে পারে ঈদের দিনে
advertisement
খেলাধুলা

আলোক স্বল্পতায় দিনের খেলা পরিত্যক্ত, বাংলাদেশের লিড ১১২

চা-বিরতির পর খেলা মাঠে ফিরলেও তৃতীয় সেশনের খেলা পুরোপুরি মাঠে গড়াতে পারেনি। আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান করা বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১১২ রানে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের খেলা গুড়িগুড়ি বৃষ্টিতে দ্বিতীয় সেশনের অর্ধেক সময় পেরিয়ে যাওয়ার পর শুরু হলেও তৃতীয় সেশন শেষ হওয়ার ঘন্টাখানেক আগেই আলোক স্বল্পতায় খেলা পরিত্যক্ত হয়ে গেছে।

তৃতীয় দিনে ৩ উইকট হারিয়েছে বাংলাদেশ। যার মধ্যে দুটিই শিকার করেছেন ব্লেসিং মুজারাবানি। একটি উইকেট পেয়েছেন ভিক্টর নয়াচি।

আগের দিন সাদমান সাজঘরে ফেরানো মুজারাবানি বাউন্সারে কুপোকাত করেছেন মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিমকে। জয় ৩৩ রান করে আউট হন। ফলে ৭৩ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। শান্ত-জয় জুটি গড়েছিলেন ৬০ রানে।

দিনের শেষ উইকেটেরও পতন হয় মুজারাবানির বলে। দলীয় ১৫৫ রানে বাউন্সার ডিফেন্স করতে গিয়ে স্লিপে বল পাঠিয়ে দেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। দুই ইনিংসেই ব্যর্থ তিনি। এই ইনিংসে করেছেন ৪ রান। তার আউটের পরই চা-বিরতির ঘোষণা আছে।

মাঝে মুমিনুল হক ও শান্ত ৬৫ রানের জুটি গড়েছিলেন। সেই জুটির সমাপ্তি ঘটান নয়াচি মুমিনুলকে ফিরিয়ে। ৩ রানের জন্য অর্ধশতক মিস করেন সাবেক অধিনায়ক। দলীয় ১৩৮ রানে সাজঘরে ফেরেন তিনি।

চা-বিরতির পর আলোক স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে ৪ উইকেটে ১৯৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। যাতে লিড দাঁড়িয়েছে ১১২ রানে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৬০ ও জাকের আলি অপরাজিত আছেন ২১ রানে।

এই সম্পর্কিত আরো

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়ালালামপুরে প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রজ্ঞাপন জারি সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জৈন্তাপুরে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

অপরাধীদের কঠোর শাস্তি দাবি জীবননগরে বিএনপির হামলায় নিহতদের কবর জিয়ারতে জামায়াত নেতারা

বৃষ্টি হতে পারে ঈদের দিনে