বুধবার, ১৮ মার্চ ২০২৬
বুধবার, ১৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় সংসদ কার্যক্রমে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার দায়িত্ব বণ্টন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী - ঈদ যাত্রায় দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছে সিলেটসহ দেশের ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস জৈন্তাপুরে মরা গরুর মাংস বিক্রির দায়ে দোকান সিলগালা, মাংস জব্দ ভারতের পর্যটন ভিসা চালু হবে কবে, যা জানালেন হাইকমিশনার প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পরিচ্ছন্নতাকর্মীদের হাতে তুলে দিলেন সিসিক প্রশাসক নববধূ নিখোঁজ, থানায় স্বামীর জিডি বালাগঞ্জে ক্বিরাত প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
advertisement
খেলাধুলা

সাকিবের নিষেধাজ্ঞা থেকে মুক্তি, যা বলছে বিসিবি

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান অবশেষে বোলিং নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন। ইংল্যান্ডের লাফবরো বিশ্ববিদ্যালয়ে গত ৯ মার্চ অনুষ্ঠিত নিরপেক্ষ পুনর্মূল্যায়নে তার বোলিং অ্যাকশন বৈধ বলে প্রমাণিত হয়েছে। ফলে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে কাউন্টি ক্রিকেট ও দ্য হান্ড্রেডে তার বোলিংয়ের অনুমতি পুনর্বহাল হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে যে, ইসিবি দ্রুতই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে। তবে এই স্বস্তির খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাকিব নিজেও বিষয়টি নিশ্চিত করেন।

২০২৪ সালের সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলতে গিয়ে সাকিবের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। এরপর ইসিবির নিরপেক্ষ মূল্যায়নে তার অ্যাকশন অবৈধ ঘোষিত হলে তিনি বোলিং থেকে নিষিদ্ধ হন। প্রথম দুই দফা ইংল্যান্ড ও ভারতের চেন্নাইয়ে পরীক্ষায় ব্যর্থ হলেও, দীর্ঘ পরিশ্রমের পর অবশেষে তৃতীয়বারের পরীক্ষায় সফল হলেন এই অলরাউন্ডার।

বোলিং নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন শুধু ব্যাটার হিসেবে খেলতে হয়েছে সাকিবকে। এতে তার পারফরম্যান্সেও প্রভাব পড়েছে। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর আবারও পুরোদস্তুর অলরাউন্ডার হিসেবে খেলতে পারবেন তিনি। যদিও জাতীয় দলে ফেরার বিষয়ে এখনও কিছু জানাননি, তবে ফ্র্যাঞ্চাইজি লিগে তার চাহিদা আগের মতোই থাকবে বলে মনে করা হচ্ছে।

এর আগে গত বছর সংসদ সদস্য নির্বাচিত হয়ে রাজনীতিতে জড়ালেও সাকিব এখন পুরোপুরি ক্রিকেটেই মনোযোগ দিতে চান বলে জানা গেছে। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেও তিনি বাংলাদেশ দলে ফিরবেন কি না, সেটি এখনও নিশ্চিত নয়। তবে তার এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় স্বস্তির খবর।

এই সম্পর্কিত আরো

আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায়

সংসদ কার্যক্রমে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার দায়িত্ব বণ্টন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ঈদ যাত্রায় দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছে

সিলেটসহ দেশের ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

জৈন্তাপুরে মরা গরুর মাংস বিক্রির দায়ে দোকান সিলগালা, মাংস জব্দ

ভারতের পর্যটন ভিসা চালু হবে কবে, যা জানালেন হাইকমিশনার

প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পরিচ্ছন্নতাকর্মীদের হাতে তুলে দিলেন সিসিক প্রশাসক

নববধূ নিখোঁজ, থানায় স্বামীর জিডি

বালাগঞ্জে ক্বিরাত প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত