বুধবার, ১৮ মার্চ ২০২৬
বুধবার, ১৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যমুনা সেতু দিয়ে যানবাহন পারাপারে রেকর্ড, টোল আদায় সাড়ে ৬ কোটি টাকা আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় সংসদ কার্যক্রমে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার দায়িত্ব বণ্টন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী - ঈদ যাত্রায় দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছে সিলেটসহ দেশের ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস জৈন্তাপুরে মরা গরুর মাংস বিক্রির দায়ে দোকান সিলগালা, মাংস জব্দ ভারতের পর্যটন ভিসা চালু হবে কবে, যা জানালেন হাইকমিশনার প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পরিচ্ছন্নতাকর্মীদের হাতে তুলে দিলেন সিসিক প্রশাসক নববধূ নিখোঁজ, থানায় স্বামীর জিডি
advertisement
খেলাধুলা

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ালেন মাহমুদউল্লাহ, অন্যরা কত করে পাবেন?

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে, যেখানে ২২ ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এই নতুন চুক্তি। তবে বড় চমক হিসেবে কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।

চলতি বছরের ফেব্রুয়ারির পর বিসিবিকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়ার অনুরোধ জানান মাহমুদউল্লাহ। বোর্ড সে অনুরোধ মেনে নেয়, ফলে ১ মার্চ থেকে তিনি চুক্তির বাইরে থাকছেন। দীর্ঘ সময় পর চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও।

বিভিন্ন ক্যাটাগরিতে কে কে আছেন?

এ প্লাস ক্যাটাগরি ( মাসিক ১০ লাখ টাকা বেতন)

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ালেন মাহমুদউল্লাহ, অন্যরা কত করে পাবেন?

তাসকিন আহমেদ (একমাত্র ক্রিকেটার)

এ ক্যাটাগরি (৮ লাখ টাকা বেতন)

নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, মুশফিকুর রহিম (ওয়ানডে থেকে অবসর নেওয়ায় ১ মার্চ থেকে ‘বি’ ক্যাটাগরিতে)

বি ক্যাটাগরি (৬ লাখ টাকা বেতন)

মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা

সি ক্যাটাগরি (৪ লাখ টাকা বেতন)

সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী

ডি ক্যাটাগরি (২ লাখ টাকা বেতন)

নাসুম আহমেদ, খালেদ আহমেদ

এবারের চুক্তিতে তরুণ ও অভিজ্ঞদের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করেছে বিসিবি। তবে মাহমুদউল্লাহর সিদ্ধান্ত ক্রিকেটপ্রেমীদের মধ্যে নানা জল্পনার জন্ম দিয়েছে।

এই সম্পর্কিত আরো

যমুনা সেতু দিয়ে যানবাহন পারাপারে রেকর্ড, টোল আদায় সাড়ে ৬ কোটি টাকা

আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায়

সংসদ কার্যক্রমে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার দায়িত্ব বণ্টন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ঈদ যাত্রায় দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছে

সিলেটসহ দেশের ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

জৈন্তাপুরে মরা গরুর মাংস বিক্রির দায়ে দোকান সিলগালা, মাংস জব্দ

ভারতের পর্যটন ভিসা চালু হবে কবে, যা জানালেন হাইকমিশনার

প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পরিচ্ছন্নতাকর্মীদের হাতে তুলে দিলেন সিসিক প্রশাসক

নববধূ নিখোঁজ, থানায় স্বামীর জিডি