বুধবার, ১৮ মার্চ ২০২৬
বুধবার, ১৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় সংসদ কার্যক্রমে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার দায়িত্ব বণ্টন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী - ঈদ যাত্রায় দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছে সিলেটসহ দেশের ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস জৈন্তাপুরে মরা গরুর মাংস বিক্রির দায়ে দোকান সিলগালা, মাংস জব্দ ভারতের পর্যটন ভিসা চালু হবে কবে, যা জানালেন হাইকমিশনার প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পরিচ্ছন্নতাকর্মীদের হাতে তুলে দিলেন সিসিক প্রশাসক নববধূ নিখোঁজ, থানায় স্বামীর জিডি বালাগঞ্জে ক্বিরাত প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
advertisement
খেলাধুলা

বাংলাদেশ সফরে দুই টেস্ট খেলবে জিম্বাবুয়ে, সূচি ঘোষণা

জিম্বাবুয়ে ক্রিকেট দলের বাংলাদেশের সফরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যা শুরু হবে ২৮ এপ্রিল।

জিম্বাবুয়ে সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে টেস্ট খেলেছিল। সেই ম্যাচে স্বাগতিকরা ইনিংস ও ১০৬ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছিল। চার বছর পর আবারও লাল বলের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে দল।

সফরসূচি অনুযায়ী, ১৫ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। দুই টেস্ট সিরিজের পর ৩ মে দেশে ফিরে যাবে দলটি। তবে সিরিজের আগে কোনো প্রস্তুতি ম্যাচ রাখা হয়নি।

বাংলাদেশের জন্য এই সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও টেস্ট ফরম্যাটে নিজেদের উন্নতি করার ভালো সুযোগ। জিম্বাবুয়েও দীর্ঘদিন পর টেস্ট সিরিজ খেলতে নামবে, ফলে দুই দলের জন্যই সিরিজটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।


জিম্বাবুয়ের বাংলাদেশ সফর ২০২৫ – পূর্ণাঙ্গ সূচি

১৫ এপ্রিল – বাংলাদেশে পৌঁছাবে জিম্বাবুয়ে দল

২০ – ২৪ এপ্রিল – প্রথম টেস্ট, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

২৮ এপ্রিল – ০২ মে – দ্বিতীয় টেস্ট, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম

০৩ মে – দেশে ফিরবে জিম্বাবুয়ে দল

এই সম্পর্কিত আরো

আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায়

সংসদ কার্যক্রমে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার দায়িত্ব বণ্টন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ঈদ যাত্রায় দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছে

সিলেটসহ দেশের ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

জৈন্তাপুরে মরা গরুর মাংস বিক্রির দায়ে দোকান সিলগালা, মাংস জব্দ

ভারতের পর্যটন ভিসা চালু হবে কবে, যা জানালেন হাইকমিশনার

প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পরিচ্ছন্নতাকর্মীদের হাতে তুলে দিলেন সিসিক প্রশাসক

নববধূ নিখোঁজ, থানায় স্বামীর জিডি

বালাগঞ্জে ক্বিরাত প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত