বুধবার, ১৮ মার্চ ২০২৬
বুধবার, ১৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী - ঈদ যাত্রায় দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছে সিলেটসহ দেশের ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস জৈন্তাপুরে মরা গরুর মাংস বিক্রির দায়ে দোকান সিলগালা, মাংস জব্দ ভারতের পর্যটন ভিসা চালু হবে কবে, যা জানালেন হাইকমিশনার প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পরিচ্ছন্নতাকর্মীদের হাতে তুলে দিলেন সিসিক প্রশাসক নববধূ নিখোঁজ, থানায় স্বামীর জিডি বালাগঞ্জে ক্বিরাত প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ঈদে সিলেট কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না কোনো কয়েদি নবীগঞ্জে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যা, পুত্রবধূ গ্রেফতার বাংলাদেশে ঈদ কবে, শুক্র না শনিবার?
advertisement
খেলাধুলা

প্রায় দেড় বছর পর ব্রাজিল দলে ফিরে যা বললেন নেইমার

দীর্ঘ ১৮ মাসের অপেক্ষার অবসান! অবশেষে ব্রাজিল জাতীয় দলে ফিরলেন নেইমার। কোচ দরিভাল জুনিয়র বৃহস্পতিবার বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ঘোষিত দলে রেখেছেন সান্তোসে দুর্দান্ত ফর্মে থাকা এই ফরোয়ার্ডকে। ইনস্টাগ্রামে উচ্ছ্বাস প্রকাশ করে নেইমার লিখেছেন, ‘ফিরে এসে দারুণ লাগছে!’

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গুরুতর হাঁটুর চোট পেয়েছিলেন নেইমার। দীর্ঘ পুনর্বাসন শেষে চলতি বছরের জানুয়ারিতে নিজের পুরনো ক্লাব সান্তোসে ফিরে আসেন তিনি। তারপর থেকেই মাঠ কাঁপাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা। এখন পর্যন্ত সাত ম্যাচে তিন গোল ও তিন অ্যাসিস্ট করে নজর কেড়েছেন সেলেসাও কোচের।

দলের স্কোয়াড ঘোষণা সরাসরি টিভিতে দেখার মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে নেইমার লিখেছেন, ‘ফিরে এসে দারুণ লাগছে!’ তার এই আবেগপ্রবণ বার্তা বোঝাচ্ছে, কতটা তীব্র আকাঙ্ক্ষা ছিল জাতীয় দলে ফেরার।

ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র নেইমারের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ রাখছেন না। সংবাদ সম্মেলনে তিনি বলেন,

‘নেইমারের গুরুত্ব নিয়ে নতুন করে কিছু বলার নেই। সে ধীরে ধীরে নিজের সেরা ফর্ম ফিরে পাচ্ছে। আমরা জানি ওর কী সামর্থ্য আছে। দলেও ওর উপস্থিতির বিশাল গুরুত্ব আছে। তার সতীর্থরা পর্যন্ত ওর ফেরার অপেক্ষায় ছিল।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা চাই নেইমার নিজের খেলাটা উপভোগ করুক, তার ওপর বাড়তি চাপ না দেই। ধাপে ধাপে যেন পুরোপুরি ফিটনেস ফিরে পায়, সেটাই আমাদের লক্ষ্য।’

বিশ্বকাপ বাছাইপর্বে বেশ কঠিন সময় পার করছে ব্রাজিল। ১২ ম্যাচে মাত্র পাঁচ জয় নিয়ে তারা দক্ষিণ আমেরিকার পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছে। শীর্ষে থাকা আর্জেন্টিনার থেকে সাত পয়েন্ট পিছিয়ে সেলেসাও। এই অবস্থায় নেইমারের প্রত্যাবর্তন দলকে উজ্জীবিত করতে পারে বলে বিশ্বাস অনেকের।

নেইমারদের সামনে এবার বড় দুটি চ্যালেঞ্জ— ২০ মার্চ ব্রাসিলিয়ায় কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ, এরপর ২৫ মার্চ আর্জেন্টিনার বিপক্ষে মহারণ বুয়েনস আইরেসে!

এই দুই ম্যাচে নেইমারের পারফরম্যান্সই বলে দেবে, সত্যিকারের রাজকীয় প্রত্যাবর্তন হতে যাচ্ছে নাকি আরও অপেক্ষা করতে হবে ব্রাজিলিয়ান সমর্থকদের!

এই সম্পর্কিত আরো

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ঈদ যাত্রায় দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছে

সিলেটসহ দেশের ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

জৈন্তাপুরে মরা গরুর মাংস বিক্রির দায়ে দোকান সিলগালা, মাংস জব্দ

ভারতের পর্যটন ভিসা চালু হবে কবে, যা জানালেন হাইকমিশনার

প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পরিচ্ছন্নতাকর্মীদের হাতে তুলে দিলেন সিসিক প্রশাসক

নববধূ নিখোঁজ, থানায় স্বামীর জিডি

বালাগঞ্জে ক্বিরাত প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ঈদে সিলেট কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না কোনো কয়েদি

নবীগঞ্জে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যা, পুত্রবধূ গ্রেফতার

বাংলাদেশে ঈদ কবে, শুক্র না শনিবার?