রবিবার, ১৫ মার্চ ২০২৬
রবিবার, ১৫ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মৌলভীবাজার জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন ভিপি মিজান সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজানুর রহমান চৌধুরী বিশ্বনাথে বৃহত্তর আমতৈল বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অর্থ সংকটের ছাপ দিরাইয়ের ঈদের বাজারে সিলেট জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন আবুল কাহের শামীম ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ প্রেস ব্রিফিংয়ে বিরোধীদলীয় নেতা - সংবিধান সংস্কার পরিষদ জটিলতার সমাধান সংসদেই হবে মার্চের প্রথম ২ সপ্তাহেই রেমিট্যান্স এলো ২২০ কোটি ডলার ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর
advertisement
খেলাধুলা

বাংলাদেশের বিশ্বকাপ না খেলার প্রশ্নে যা বললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা শঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে আপত্তি জানায় বাংলাদেশ। বিসিবি ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে অনুরোধ করলেও তা রাখেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। শেষ পর্যন্ত এবারের আসরে খেলা হচ্ছে না লিটন-মিরাজদের।

বাংলাদেশের সঙ্গে আইসিসির এমন আচরণ ক্রিকেট দুনিয়ায় রীতিমতো তোলপাড়। নানা প্রশ্ন এবং বিতর্কে জেরবার খোদ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এর আগে ভারত কোন কারণ ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলতে যায়নি। তখন তাদের জন্য বিকল্প ভেন্যুর ব্যবস্থা করেছিল আইসিসি। সেই টুর্নামেন্ট হয়েছিল হাইব্রিড মডেলে।

অথচ, এবার বাংলাদেশের ক্ষেত্রে কোনো বিকল্প ব্যবস্থা করেনি ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা। বিশ্বকাপে বাংলাদেশের না থাকা নিয়ে অবশ্য ভাবতে নারাজ অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার মিচেল মার্শ। এই অজি তারকার মতে, টাইগারদের অনুপস্থিতি নিয়ে ভাবার চেয়ে নিজেদের ক্রিকেটে মনযোগ দেওয়াই বেশি গুরুত্বপূর্ণ।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ শেষে রোববার মার্শকে প্রশ্ন করা হয়েছিল, আইসিসির পূর্ণ সদস্য বাংলাদেশ এই বিশ্বকাপে অংশ নেবে না নিরাপত্তা শঙ্কার কারণে। একজন খেলোয়াড় হিসেবে এ বিষয়ে আপনার কি অনুভূতি? এমন প্রশ্নের জবাবে মার্শ বলেন, ‘আমরা বিশ্বকাপে যাচ্ছি জেতার জন্য। আমরা শুধু সেটাতেই ফোকাস করতে চাই। আমাদের নিরাপদ রাখার জন্য যে মানুষগুলোকে বসানো হয়েছে, অস্ট্রেলিয়া দল হিসেবে আমরা সেই মানুষদের বিশ্বাস করি।’


বিশ্বকাপের আগে পাকিস্তান সিরিজটাই ছিল অস্ট্রেলিয়ার জন্য শেষ কোন প্রস্তুতি পর্ব। তবে পাকিস্তানের মাটিতে অজিদের এই সফরটা মোটেও সুখকর ছিল না। তিন ম্যাচের সবকটিতেই পরাজয়ের লজ্জা উপহার পেয়েছে তারা। বিশেষ করে শেষ ম্যাচে তো বাজেভাবে হেরেছে পাকদের কাছে। সেইসঙ্গে হোয়াইটওয়াশের লজ্জায় শেষ হয় অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর।

এই সম্পর্কিত আরো

মৌলভীবাজার জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন ভিপি মিজান

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজানুর রহমান চৌধুরী

বিশ্বনাথে বৃহত্তর আমতৈল বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অর্থ সংকটের ছাপ দিরাইয়ের ঈদের বাজারে

সিলেট জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন আবুল কাহের শামীম

৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

প্রেস ব্রিফিংয়ে বিরোধীদলীয় নেতা সংবিধান সংস্কার পরিষদ জটিলতার সমাধান সংসদেই হবে

মার্চের প্রথম ২ সপ্তাহেই রেমিট্যান্স এলো ২২০ কোটি ডলার

ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর